মন্দিরতলায় ‘হৃদয়ের ক্যানভাসে মা’, নজর কাড়ছে সকলের

Share:

নিজস্ব প্রতিনিধি,মন্দিরতলা: দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের মন্দিরতলা সর্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি এবার নিয়ে এসেছে এক মন ছুঁয়ে যাওয়া থিম— “হৃদয়ের ক্যানভাসে মা”। মণ্ডপের শৈল্পিক ও আধ্যাত্মিক পরিবেশ ইতিমধ্যে সাগরদ্বীপের মানুষের নজর কেড়েছে এই মন্ডপের থিম।​প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথমে মুখ্যমন্ত্রী(CM) উদ্বোধন করতে না পারলেও, অবশেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মণ্ডপের শুভ উদ্বোধন করা হয় শনিবার। রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা(Minister Bamkim Chandra Hazra) প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন। তাঁর উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী মহোদয় পুজো কমিটির সুন্দর ভাবনা ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
​

পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে উৎসবের আনন্দ যেন বহুগুণ বেড়ে যায়। মন্দিরতলা সর্বজনীনের এই পুজো এখন গঙ্গাসাগরের মানুষের কাছে মিলন ও ভালোবাসার প্রতীক। এবারের থিম নিশ্চিতভাবেই দর্শকদের মনে এক স্থায়ী ছাপ ফেলবে । এমনটাই দাবি পুজো উদ্যোক্তাদের। এই মণ্ডপের উদ্বোধন হওয়ার পর থেকে দর্শনার্থীদের ভিড় নজর কাড়ার মত। পুজো কমিটির সম্পাদক শুভাশিস মাইতি দাবি করেন, তাদের এই পুজো মণ্ডপে এলে মৃন্ময়ী এবং চিন্ময়ী মাতৃ রূপের যে মেলবন্ধন তা সকলে দেখতে পাবেন।

মাতৃ ঋণ কখনো শোধ করা যায় না। মায়ের বিভিন্ন রূপ তাই ক্যানভাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে মণ্ডপে। গত বছর এই পুজো কমিটি কপিলমুনি এক্সপ্রেস তুলে ধরেছিলেন তাদের মণ্ডপের থিমে ।উদ্যোক্তাদের বিশ্বাস এ বছরেও তাদের এই ক্যানভাসের থিম সকলের নজর কাড়বে। সেরা স্বীকৃতি তারা পাবেন। সকলের প্রশংসা অর্জন করবেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য