পলাশচাবড়ী সর্বজনীনের থিম ‘ধামসা মাদলের দেশে মা আপন বেশে’

Share:

নিজস্ব প্রতিনিধি,পলাশচাবড়ী:মূলত জঙ্গলমহল তথা পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষের কথা, তাদের কালচার রীতিনীতি তুলে ধরতে এবারের পলাশচাবড়ী সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম ‘ধামসা মাদলের দেশে মা আপন বেশে’ । মূলত আদিবাসীদের ব্যবহৃত বাদ্যযন্ত্র সহ বিভিন্ন জিনিস যেমন ধামসা, মাদল,কুড়ুল, সানায়, তীর, ধনুক, বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত মুখোশ সহ তাদের পোশাকের ছবিও ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপের থিমের মাধ্যমে। এবছর এই পুজো কমিটির পুজো ৭১ তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এই থিমের ভাবনায় প্রচার করা হয়েছে পিছিয়ে নেই আদিবাসীরা। তারাও এগিয়ে চলেছে তাদের কৃষ্টি কালচার ও ঐতিহ্যকে বহন করে। তারাও যে সমাজের একটা অংশ তা মনে করিয়ে দিয়েছেন পুজা কমিটির সদস্যরা এই থিমের মাধ্যমে।

থার্মোকল ও রং, তুলি দিয়ে মণ্ডপের বাইরে ও ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। সৃজনে হস্ত কলা সুশান্ত জানা। এদিকে,মালদার চাঁচল সদর এলাকায় যে কয়েকটি পুজো এবার জেলাবাসীর নজর কেড়েছে। তার মধ্যে অন্যতম ইয়ুথ ক্লাব। ইতিহাস থেকে শুরু করে বর্তমানে দেশের মহীয়সী নারীদের নিয়ে এই বছর থিম এই ক্লাবের। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছ থেকে সেরা পুজোর শিরোপা মিলেছে। মহানবমীর দুপুরে কুমারী পুজোকে কেন্দ্র করেও ছিল উন্মাদনা।

এদিন কুমারের রূপে পূজিত হয় এলাকারই খুদে দেবাংশী সাহা। পরবর্তীতে নিয়ম অনুযায়ী চলতে থাকে নবমীর পুজো। নবমীর সকাল থেকেই দর্শনার্থীদের ঢল পুজা মণ্ডপে। অন্যদিকে, নদিয়া জেলার রানাঘাট একের পল্লী সড়ক পাড়া ৮২ তম বর্ষে এবারের নিবেদন ঢোলকপুর, ছোটা ভীমের কাটুন চরিত্র ফুটে উঠেছে পুজো মণ্ডপে। রাস্তা জুড়ে একাধিক কার্টুন চরিত্র এবং পুজো মণ্ডপেও বিশেষ নজর দেওয়া হয়েছে। মাতৃমূর্তি এখানে সাবেকি। নবমীর সকাল থেকেই মানুষের উপস্থিতি ছিল পুজো মণ্ডপে।

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের