জলপাইগুড়িতে ব্যতিক্রমী পুজা উদ্বোধন, ফিতা কাটলেন রিক্সা চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, বিলপাড়া: ভারতের সংবিধান সাম্যের বার্তা দেয়। সংবিধানে উঁচুনিচু ভেদাভেদ না থাকলেও বাস্তবে তার প্রয়োগ দেখা যায় না। কিন্তু সেই ছক এবার ভেঙে দিল জলপাইগুড়ি বিলপাড়া রটন্তী ক্লাব ও পাঠাগার(Billpara Ratani Club And Pathagar)। এক রিক্সা চালককে দিয়ে তাদের পুজো উদ্বোধন করানো হল। ব্যাতিক্রমী এই উদ্যোগকে কুর্নিশ জানালো মঞ্চে উপস্থিত থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে শহরের বিশিষ্টজনেরাও।পাড়ার ক্লাব থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠান যেখানে বিশিষ্টজন বলতে সাধারনত বোঝায় সমাজে প্রতিষ্ঠিত ব্যাক্তি অর্থাৎ কেষ্টবিষ্টুরা। তারাই স্পট লাইটের(Spot Light) আলোতে এসে মঞ্চের আসন অলংকৃত করবে এটাই আমাদের সমাজে অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।তবে মাঝেমধ্যে এর ব্যাতিক্রম দেখা যায়।যেখানে সাধারণত যারা মঞ্চের নিচে থাকে তাদের মঞ্চের উপরে স্থান দেওয়া হয়।

অর্থাৎ ব্রাত্য জনদের স্পট লাইটের আলোতে আনা হয়।তেমনই একটি ক্লাব জলপাইগুড়ি বিল পাড়া রটন্তী ক্লাব ও পাঠাগার। যারা এবার তাদের ক্লাবের পুজার ২৬ তম বর্ষে শহরের বাসিন্দা বুলন কামতি নামে এক ৮০ বছর বয়সী ভ্যান রিক্সা চালকের(Rickshaw Puller) হাত দিয়ে তাদের পুজোর উদ্বোধন করালেন। একইসাথে তাকে দিয়ে প্রদীপও প্রজ্জলন করানো হয়। পাশাপাশি তাকে মঞ্চের মধ্যমনি করে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এই বিরল সম্মান পেয়ে কার্যত বাকরুদ্ধ ওই রিক্সা চালক।ক্লাবের সাধারন সম্পাদক নব্যেন্দু মৌলিক বলেন আমাদের সংবিধানে উঁচুনিচু ভেদাভেদ নেই। কিন্তু তবুও খেটে খাওয়া মেহনতী মানুষ আজও অবহেলিত। তাই সংবিধানকে সম্মান জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পাড়ার সকলকে নিয়ে এই কাজ করতে পেরে আমরা গর্বিত।বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির জেলা কমিটির সদস্য সৌজিত সিংহ বলেন যাদের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ থাকে তাদেরকে দিয়েই ক্লাব গুলো পূজো উদ্বোধন করায়।

এটাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই ছক ভেঙে খেটে খাওয়া মেহনতী মানুষ একজন রিক্সো চালক কে দিয়ে বিল পাড়া রটন্তী ক্লাব(Ratanti Club) যেইভাবে তাদের পুজো উদ্বোধন করলো যা দেখে আমি অভিভূত।তৃনমূল নেতা তথা জলপাইগুড়ি অরবিন্দ গ্রামপঞ্চায়েতের প্রধান রাজেশ মন্ডল বলেন, সত্যি এক ব্যতিক্রমী পূজো উদ্বোধন দেখার সৌভাগ্য হলো। যেখানে একজন রিক্সা চালককে সম্মান জানানো হয়েছে। আমি নিজেও সেখানে ছিলাম। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়