সরকারি চাকরি চান ? এই কালী মাতার দরবারে মাথা ঠেকালেই কাটবে বেকারত্ব

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : বর্তমানে সরকারি চাকরি তো দূরের কথা, সাধারণ চাকরি পেতে গেলেই নাস্তানাবুদ হতে হয় চাকরিপ্রার্থীদের। আর তাই এখন পড়াশুনো করে উচ্চশিক্ষিত হয়ে বেকারত্বের শিকার লাখো লাখো চাকরিপ্রার্থী। তবে জানেন কী ? এই বাংলাতেই এমন এক মা কালী আছেন, যাঁর কাছে “চাকরি দাও মা” বলে কাতর হয়ে প্রার্থনা করলেই মেলে চাকরি। তবে যে কে সেই চাকরি নয়, চাকরিপ্রার্থী সরকারি চাকরি চাইলে অবিলম্বে মিলতে পারে সরকারি চাকরিও। শুনে অবাক হচ্ছেন তো ? হ্যাঁ,  বাঁকুড়া থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত সোনামুখী শহরে অসংখ্য ঐতিহ্যবাহী কালীপুজো হয়ে থাকে। এই শহরেরই ৭ নম্বর ওয়ার্ডে এক কালীমাতা আছেন, যাঁর নাম ষোলো আনা সার্ভিস কালী। এই মা কালীর অপার মহিমার জন্য  সেখানে প্রতিবছর হাজার হাজার ভক্ত ছুটে আসে। 

জনশ্রুতি আছে, এখানে মানত করলেই নাকি চাকরি মেলে। গত ৮২ বছর ধরে এই বিশ্বাসে ভর করেই এই প্রসিদ্ধ সার্ভিস কালীর পুজো করে আসছেন বাঁকুড়ার সোনামুখীর মানুষ। কথিত আছে, এক সময় সোনামুখী ধর্মতলায় ষোলো আনার কালী নামের একটি পুজো হত। ৮২ বছর আগে পাড়ার বাসিন্দাদের বিবাদের জেরে কালী পুজোটি দু’ভাগ হয়ে যায়। স্থানীয়দের মুখে শোনা একটি কাহিনী থেকে জানা যায়,  সে সময় স্থানীয় এক বাস মালিকপক্ষ বাসের সার্ভিস চালু করার জন্য পারমিটজনিত সমস্যায় ভুগছিলেন। জানা যায়, বহু চেষ্ঠা করেও কিছুতেই সরকারি লাইসেন্স পাচ্ছিলেন না। এরপর তারা এই সার্ভিস কালীর কাছে এসে মানত করলে তার কিছু দিনের মধ্যেই তারা বাসের লাইসেন্স পেয়ে যান । ঝড়ের গতিতে কালীর মহিমা ছড়িয়ে পড়ে। শোনা যায়, চাকরিপ্রার্থী যুবকদের  চাকরির মনস্কামনাও পূর্ণ করেন দেবী। আর, তাই ভক্তদের মুখে মুখে এই মা কালীর নাম “ষোলো আনা সার্ভিস কালী” হয়ে যায়।

 জানা যায়, পুজোর প্রথম দিকে মায়ের তেমন কিছু গয়না ছিলনা। তবে বর্তমানে সেখানে গেলে দেখা যাবে, মায়ের সর্বাঙ্গ স্বর্ণালঙ্কারে মোড়া । শোনা যায়, যে সকল ভক্তরা মাকে ডেকে সরকারি চাকরি পেয়েছেন, সময়মতো তাদের লক্ষ্য পূরণ হওয়ায় তারাই মাকে বিভিন্ন গয়না দিয়ে সাজিয়েছে। দিনে দিনে চাকরির বাজারে যত মন্দা লেগেছে, ততই কদর বেড়েছে এই সার্ভিস কালীর। বর্তমানে দেশের নানা প্রান্ত থেকেও বহু মানুষ চাকরির মনস্কামনা নিয়ে ছুটে আসেন সোনামুখীর এই ষোলো আনা সার্ভিস কালীর কাছে। প্রতিবছর ফলহারিণী কালী পুজোতে ও দীপান্বিতা কালীপুজোতে অগণিত ভক্তের ভিড় হয় এই কালী মায়ের কাছে। আপনিও যদি একটা সরকারি চাকরি চান, তবে এই ৩১ তারিখই সোজা চলে যান সার্ভিস কালীর কাছে, আর, মন প্রাণ দিয়ে ডেকে মানত করে পেয়ে যান একটা সরকারি চাকরি। তবে, চাকরি পেয়ে সার্ভিস কালীকে নিজের সামর্থ মত সোনার টিপ বা গয়না দিতে ভুলবেননা কিন্তু।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার