তমলুকের শক্তি পিঠের প্রাচীন নাম বিভাস,দেবী এখানে বর্গভীমা

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: ৫১ পীঠের একপিঠ দেবী বর্গভীমা পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক তমলুক শহরে অধিষ্ঠিত। তমলুকের (Tamluk)শক্তি পিঠের প্রাচীন নাম বিভাস। দেবী এখানে বর্গভীমা বা ভীমারূপা নামে অধিষ্ঠিত। ভৈরব সর্বানন্দ মতান্তরে কপালি। মহামায়া সতীর দেহাংশের মধ্যে বাম গুল্ফ বা বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। ১৪৬৬ খ্রিস্টাব্দ মুকুন্দরামের চন্ডীমঙ্গল কাব্যে গোকুলে গোমতী নামা তাম্রলিপ্তে বর্গভীমা এবং মার্কন্ডেও পুরানে আছে দেবী বর্গভীমার উল্লেখ।তমলুক শহরে প্রাচীনে বা অতীতে কোন শক্তি পুজো হতো না। শুধুমাত্র দেবীর বর্গভীমার পুজো হতো।

কালের নিয়মে তমলুক শহরে যখন বিভিন্ন শক্তি পুজো শুরু হতে লাগলো, সেই সময় দেবী বর্গভীমা মন্দিরের একটি নিদান দেওয়া হয়। সেখানে বলা হয় কোন শক্তি পুজো হতে গেলে সে ক্লাব প্রতিষ্ঠান হোক বা বাড়ির, প্রথমে দেবী বর্গভীমা(Barghavima) মায়ের পুজো দিয়ে তবেই তারা পুজো শুরু করতে পারবে। সেইমতো তমলুক শহরে যত কালীপূজো হয় প্রত্যেক ক্লাব প্রতিষ্ঠান সুসজ্জিত শোভা যাত্রার মাধ্যমে দেবী বর্গভীমা মন্দিরে এসে পুজো দিয়ে তবেই তাদের কালীপুজো শুরু করে। গত দু বছর করোনার প্রভাবে ক্লাবের সুসজ্জিত শোভাযাত্রা না হলেও দেবী বর্গভীমা মাকে পুজো দিয়ে তবেই তাদের পুজো শুরু করেছিল।

এ বছর একেবারেই স্বাভাবিক হওয়ার ফলে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বা বাড়ির কালী পূজার(KaliPuja) শুরু হবে। তমলুক শহরের কালীপুজো দেখতে এবং সুসজ্জিত শোভাযাত্রা দেখতে প্রচুর মানুষ ভিড় জমান তমলুক শহরে। পাশাপাশি এদিন দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে দেবী মা রাজবেশ পরিধান করেন এবং মাকে দেওয়া হয় রাজভোগ। বহু ভক্তের সমাগম ঘটে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের