ভূত চতুর্দশীতে ভুলেও এই কাজ করবেন না! নইলে…..

Share:

নিজস্ব প্রতিনিধি : কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী। এই বছর ভূত চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিটে। এইদিন ১৪ শাক খাওয়ার পাশাপাশি ১৪ প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। মনে করা হয় এইদিন রাতে ভূত চতুর্দশীর রাতে নাকি অতৃপ্ত আত্মা ও স্বর্গত আত্মারা মর্ত্যে নেমে আসেন। আবার বলা হয় এইদিন স্বয়ং মা কালী মর্ত্যে এসে ভক্তের বাড়ি থেকে ভূত-প্রেত তাড়ান। জানেন কী এইদিন রাতে ও কালীপুজোর দিন রাতে কি কি করতে নেই। ভুলেও এই কাজ করবেন না। নইলে মহাবিপদে পড়বেন আপনি। জেনে নিন এইসময় কী কী করবেন না।

কবরস্থানের ধারে-কাছেও যাবেন না : কালীপুজোর দিন এবং তার আগের দিন রাতে শ্মশান অথবা কবরস্থানের ধারে-কাছেও যাবেন না। কারণ এই সময় বাড়ির বাইরে নানারকম নেগেটিভ শক্তি ঘূরে বেড়ায়। নেতিবাচক শক্তির মুখে পড়লে আপনার জীবন ছেয়ে যাবে ঘোর অন্ধকারে।তাই এসবের থেকে দূরে থাকাই ভাল।

চুল খুলে ঘুমোবেন না :  মহিলাদের কালীপুজো ও ভুত চতুর্দশীর রাতে চুল খুলে ঘুমানো উচিত নয়। মনে করা হয় এতে নেগেটিভ শক্তি আকর্ষিত হয়। পরিবারে অমঙ্গল ডেকে আনে।

এঁটো বাসন রাখবেন না : রাতে রান্না করার পর রান্নাঘর নোংরা করে রাখবেন না। রান্নাঘর ও বাসনপত্র খুব ভাল করে পরিষ্কার করে রাখুন। এতে আপনার পরিবারের মঙ্গল হবে। বাসন পত্র অপরিস্কার কিংবা এঁটো করে রাখলে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে।

সন্ধ্যের পর ঝাড়ু দেবেন না :  সূর্যাস্তের পর ঘর ঝাঁট দেওয়া উচিত নয়। মনে করা হয় বাড়িতে দেবী লক্ষ্মীর বাস থাকে। সন্ধ্যাবেলার পর ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে দেবী লক্ষ্মীকে বিদেয় করা হয়। এতে দেবী লক্ষ্মীর রোষের মুখে পড়তে হয়। ফলে দেবী লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করলে অশুভ শক্তি বাসা বাঁধে বাড়িতে।

দুধ বা দুধ জাতীয় খাবার এইসময় দেবেন না : কালীপুজো ও ভুত চতুর্দশীর দিন সন্ধ্যার পর যদি কেউ আপনার কাছ থেকে দুধ বা দুধ জাতীয় কোনও জিনিস চাইতে আসে, তাহলে তা দেবেন না। এইসময়টা কোনভাবেই দেওয়া উচিত নয়। কারণ এতে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি কমতে থাকবে ও নেগেটিভ শক্তি বাড়বে। তাই এইসময় দুগ্ধজাত খাবার দেওয়া থেকে বিরত থাকুন।

জানেন কী ভূত চতুর্দশীতে ১৪ শাক খেতে হয় কেন?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়