ধনতেরাস উৎসব আসলে কী? জেনে নিন এর গুরুত্ব

কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথি বলা হয় ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী। যা কালক্রমে সংক্ষেপে ধনতেরাস নামেই পরিচিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথি বলা হয় ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী। যা কালক্রমে সংক্ষেপে ধনতেরাস নামেই পরিচিত হয়েছে। বলা হয় ওই দিন মূল্যবান ধাতুর জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে। তাই ধনতেরাসে মূল্যবান ধাতু (সোনা-রুপো) কেনার চল রয়েছে। যাই হোক, এই ধনতেরাস নিয়ে অনেকগুলি পৌরাণিক গল্প রয়েছে। কথিত আছে একসময় দুর্বাশা মুনির অভিশাপে ‘লক্ষ্মী’-হীন হয়ে পড়ে স্বর্গ। পরে রাক্ষসদের সঙ্গে লড়াই করে সমুদ্রমন্থনের পর ধনতেরাসের দিনই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে। তাই হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে ধনতেরাস। প্রতি বছর দীপাবলী উৎসবের সূচনা হয় ধনতেরাসে শ্রীলক্ষ্মীর আরাধনার মাধ্যমে।

আবার ধনতেরাসে মূল্যবান ধাতু কেনা নিয়েও আছে মজার গল্প। জনশ্রুতি রাজা হিমের ছেলেকে বিয়ের চতুর্থ দিন যমের হাত থেকে বাঁচাতে নববধূ একটা অভিনব ফন্দি আঁটেন। তিনি প্রচুর ধনরত্ন, সোনা-রূপো, বাসনপত্র এবং প্রচুর প্রদীপ দিয়ে ঘরের দরজা ঘিরে রাখেন। প্রদীপের আলো ওই সোনা-রুপো এবং বাসনপত্রে প্রতিফলিত হয়। আর এর জৌলুসে চোখ ধাঁধিয়ে যায় স্বয়ং যমের। ফলে তিনি দিকভ্রষ্ট হয়ে ফিরে যান এবং প্রাণ বাঁচে রাজা হিমের পুত্রের। ফলে এই দিনে সোনা-রুপোর মতো মূল্যবান ধাতু বা বানসপত্র কেনার চল শুরু হয়। আরেকটি মতে ধনদেবতা কুবেরের আরাধনায় নাকি এই ধনতেরাস উদযাপিত হয়।

তবে ধনতেরাস মূলত অবাঙালিদের উৎসব হিসেবেই জনপ্রিয় ছিল। কিন্তু সময়ের সঙ্গে এবং বিজ্ঞাপনের চমকে ধনতেরাস এখন হুজুগে বাঙালির বারো মাসে তেরো পার্বণে ঢুকে পড়েছে। তাই বর্তমানে দীপাবলীর আগে থেকেই শুরু হয়ে যায় কেনাকাটা। সমৃদ্ধি কামনায় ক্ষমতা অনুযায়ী সবাই কিছু না কিছু কিনে ফেলছেন। গয়না ও বাসনের দোকানে উপচে পড়া ভিড়। অপরদিকে হিন্দু শাস্ত্র মতে, পাঁচদিনের দীপাবলি উৎসব সূচনা হয় এই ধনতেরাসের হাত ধরে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড