রায়বরেলিতে রাহুলের হয়ে শুক্রে প্রচার সোনিয়া-অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়বরেলি: গান্ধি পরিবারের গড় হিসাবে পরিচিত রায়বরেলিতে কংগ্রেসের হয়ে লড়ছেন রাহুল গান্ধি। আগামী সোমবার পঞ্চম দফায় ভোট নেওয়া হবে উত্তরপ্রদেশে কংগ্রেসের একমাত্র দুর্গে। আর ওই দুর্গ রক্ষার লড়াইয়ে ছেলে রাহুলের হয়ে আজ শুক্রবার প্রচারে আসছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি। তাঁর সঙ্গেই প্রচারসভায় হাজির থাকছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। দুপুর একটার সময়ে রায়বরেলির আইটিআই ময়দানে আয়োজিত সভায় দু্’জনে হাজির থাকছেন।

শারীরিক অসুস্থতার কারণে এবার আর রায়বরেলিতে দাঁড়াননি সোনিয়া গান্ধি। এমনকি দলীয় প্রার্থীদের হয়ে কোনও সভাও করেননি। যদিও ছেলে রাহুলের মনোনয়ন জমা দেওয়ার দিন রায়বরেলিতে হাজির ছিলেন। সূত্রের খবর, স্থানীয় কংগ্রেস নেতা ও কর্মীরা সোনিয়া গান্ধিকে দিয়ে অন্তত একটি সভা করানোর অনুরোধ জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, গত দু’দশক ধরে যে কেন্দ্রের সাংসদ ছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী, সেই কেন্দ্রের ভোটারদের কাছে এসে অন্তত একটিবার রাহুলকে জয়ী করার অনুরোধ জানান। তাতযেই বাজিমাত হবে। নিচুতলার দলীয় কর্মীদের সেই অনুরোধ মেনে নিয়েছেন সোনিয়া। অসুস্থ শরীর নিয়েই শুক্রবার ছেলের হয়ে সভা করছেন তিনি।

ইতিমধ্যেই গান্ধি পরিবারের গড় রায়বরেলি ও অমেথিতে দলের প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি। গত সোমবার থেকে মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। ছোট ছোট সভার পাশাপাশি দরজায়-দরজায় গিয়ে দাদা রাহুল ও দলীয় প্রার্থী কিশোরীলাল শর্মার হয়ে ভোট ভিক্ষা করছেন তিনি। গত বুধবার রায়বরেলিতে রাহুলের হয়ে প্রচার করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সমাজবাদী পার্টির সঙ্গে জোট বাঁধায় রায়বরেলিতে রাহুল গান্ধির জয় নিশ্চিত। এমনকি অমেথি কেন্দ্রেও গতবারের মতো অঘটন ঘটতে পারে। হেরে যেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে