চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যোগীরাজ্যে মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠানে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি : উত্তরপ্রদেশের দেওবন্দে মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুমের ক্যাম্পাসে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করল স্কুল কর্তৃপক্ষ। স্কুল ক্যাম্পাস চত্বরে মহিলারা এসে ভিডিও তোলায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মৌলানা মুফতি আব্দুল কাশিম নোমানি জানিয়েছেন, ‘দারুল উলুম একটি মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে ভিডিও করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি নতুন শিক্ষা বর্ষ শুরু হতে চলেছে। তাই এভাবে যদি স্কুল চত্বরে ঢুকে সকলে ভিড় জমায় তাহলে তা পড়াশোনার ওপর প্রভাব ফেলতে পারে।‘ জানা যাচ্ছে, অনেক দিন ধরেই স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ আসছিল যে মহিলারা স্কুল চত্বরে ঢুকে ভিডিও তুলছেন। তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর মুসলিম সম্প্রদায়ের অনেকেই প্রতিবাদ করেন। এরপরই নড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ।

এর আগে কড়া সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে দারুল উলুম কর্তৃপক্ষকে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের স্কুল ক্যাম্পাসে ঢোকা বন্ধ করে দিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি ছাত্র ও শিক্ষকদেরও কোনও রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ।  

 

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ