চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৬ প্রার্থী তালিকা

জেলা বদলালে শুধু সেই জেলার বিধানসভা কেন্দ্রগুলো দেখা যাবে।

লোড হচ্ছে...

Kali Puja 2024 : এবছর ক’টায় লাগছে দীপান্বিতা অমাবস্যা ? জেনে নিন সময়

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : আর কয়েকদিন  পরেই কালীপুজো। প্রচলিত রীতি অনুযায়ী দুর্গাপুজোর ঠিক পরের অমাবস্যাতেই দেবী আদ্যা শক্তি পরমাপ্রকৃতি দেবী দুর্গা ফের মাতা কালী রূপে আবির্ভুতা হন। তিনি তাঁর কালো রূপে ভক্তদের হৃদয় কমলকে আলোকিত করে তোলেন। এই আসন্ন অমাবস্যা তিথিকেই “দীপান্বিতা অমাবস্যা” বলা হয়। প্রতিবছর এই কার্তিকী অমাবস্যাতেই দেবী কালীর পুজো করা হয়ে থাকে।

প্রথাগত কালীপুজোর রাত্রে মায়ের নিশি পুজো হয়। এই দিনে প্রতিবছর অগণিত ভক্তরা সারা দিন উপবাসের পরে রাতে মা কালীর পুজো দেন ও রাতে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে মায়ের প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙ্গেন। এবছর কালীপুজো রয়েছে ৩১শে অক্টোবর, বৃহস্পতিবার। জানা যায়, বিভিন্ন রীতি মেনে মায়ের আরাধনা করা হয়। এবার জেনে নেওয়া যাক, এবছরে কখন লাগছে দীপান্বিতা অমাবস্যা?

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে বেজে ৭ মিনিট ৪২ সেকেন্ড থেকে শুরু হবে অমাবস্যা তিথি। নভেম্বর সন্ধ্যা ৫ টা বেজে ৮ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। তবে এই তিথি নিয়ে ভিন্নমতও রয়েছে। সেই মতে ৩১ অক্টোবর দুপুর ৩ টে বেজে ৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর দুপুর ১২ টা বেজে ৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা বেজে ৪৮ মিনিট থেকে পরদিন ১ নভেম্বর দুপুর ১২ টা বেজে ৪৮ মিনিট পর্যন্ত এই শুভ মুহূর্তে ভক্তিভরে মায়ের পুজো করলে ভালো ফলাফল পাওয়া যাবে।

Published by:

Share Link:

More Releted News:

চৈত্রের অন্তিমে ঐশ্বরিক মিলন,গাজনে শিব-পার্বতীর বর্ণময় বিবাহ

সন্তানের মঙ্গলে নীলষষ্ঠীর ব্রত করে কী খাবেন মায়েরা? কোনটি নিষেধ?

মেয়ের ‘বিশেষ বন্ধু’ বাড়ি ঢুকে প্রতিমার ১০ ভরি গহনা নিয়ে পালাল যুবক, তারপর…

লোকচক্ষুর অন্তরালে রয়ে গিয়েছে এই সতীপীঠ, এখানে ভ্রামরী রূপে পুজো পান দেবী কালিকা

মায়ের আশীষে রক্ষা পুত্রের, মান্না বাড়িতে বিরাজমান করুণাময়ী কালী

অমাবস্যার পরে কালী মায়ের মূর্তি নিয়ে দেওয়া হয় দৌড়, দেখতে হলে যেতে হবে মালদার এই জায়গায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ