ফ্রিজ ম্যাগনেট কেনার আগে সাবধান! ভুল চৌম্বক লাগালে কিন্তু পকেটে টান পড়তে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির সাজসজ্জায় ছোট্ট একটি ফ্রিজ ম্যাগনেটও যে বিশেষ অর্থ বহন করতে পারে, তা অনেকেরই অজানা। বেড়াতে গিয়ে স্মৃতি হিসেবে ম্যাগনেট কেনা হোক কিংবা প্রিয়জনকে উপহার দেওয়া, এখন তা ঘর সাজানোর অন্যতম জনপ্রিয় উপকরণ। বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, ম্যাগনেটে থাকা ছবি, প্রতীক ও রংও নাকি বাড়ির পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ইচ্ছেমতো যেকোনও ম্যাগনেট না কিনে কোন প্রতীকগুলি শুভ বলে মনে করা হয়, তা জেনে নেওয়া যাক। 

পদ্মফুলের ম্যাগনেট

পদ্মফুলকে পবিত্রতা, সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। বাস্তুশাস্ত্রের মতে, পদ্মফুলের ছবি থাকা ম্যাগনেট বাড়িতে ইতিবাচক পরিবেশ ও সমৃদ্ধির আবহ তৈরি করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়।

উদীয়মান সূর্য

সূর্য শক্তি, আত্মবিশ্বাস এবং সাফল্যের প্রতীক হিসেবে পরিচিত। বিশেষ করে উদীয়মান সূর্যের ছবি দেওয়া ম্যাগনেটকে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুযায়ী, এটি ঘরে উদ্যম ও ইতিবাচকতার প্রতীকী বার্তা নিয়ে আসে।

লক্ষ্মী বা কুবেরের ছবি

সমৃদ্ধির প্রতীক হিসেবে দেবী লক্ষ্মী কিংবা ধনসম্পদের দেবতা কুবেরের ছবি দেওয়া ম্যাগনেটও অনেকে ব্যবহার করেন। তবে ধর্মীয় ছবি বা প্রতীকযুক্ত ম্যাগনেট ফ্রিজে রাখলে তার সঙ্গে আমিষ খাবার বা অ্যালকোহল না রাখার পরামর্শ দেন অনেকে।

শ্রীযন্ত্র, স্বস্তিক ও সবুজের প্রতীক

শ্রীযন্ত্র, স্বস্তিক চিহ্ন কিংবা গাছপালার ছবি দেওয়া ম্যাগনেটকেও বাস্তুশাস্ত্রে শুভ বলে মনে করা হয়। পরিবারের হাসিখুশি মুহূর্তের ছবি ম্যাগনেট হিসেবেও ব্যবহার করতে পারেন। এতে ঘরের সাজের পাশাপাশি আনন্দের স্মৃতিও চোখের সামনে থাকে।

কোন ম্যাগনেট এড়ানো ভালো?

বাস্তুবিশ্বাস অনুযায়ী, দুঃখ, ভয়, হিংসা বা ধ্বংসের প্রতীক রয়েছে এমন ছবি ফ্রিজে না রাখাই ভালো। হিংস্র প্রাণী, পরিত্যক্ত জায়গা, ভয়ঙ্কর মুখ কিংবা অস্তগামী সূর্যের ছবি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। কারণ নেতিবাচক দৃশ্য বারবার চোখে পড়লে তা মানসিক পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়।

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া