বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির রসনাতৃপ্তির ভাণ্ডারে এই পদ সমাদৃত। সম্প্রতি টেস্টঅ্যাটলাসের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা চিংড়ির পদের তালিকায় স্থান করে নিয়েছে এই বিখ্যাত রেসিপি, যা বাঙালি রন্ধনশৈলীর একটি রত্ন হিসেবে এর মর্যাদাকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে। নারকেলের দুধ, সুগন্ধি মশলা এবং বড় চিংড়ির অনবদ্য মেলবন্ধনে তৈরি এই পদ শুধু বাংলাতেই নয়, আন্তর্জাতিক মহলেও বিখ্যাত। সম্প্রতি বিশ্বের জনপ্রিয় খাবারের তালিকায় স্থান পেয়ে আবারও আলোচনায় এসেছে বাংলার এই ঐতিহ্যবাহী রান্না। মুঘল ও বঙ্গীয় খাদ্যসংস্কৃতির মিশেলে তৈরি চিংড়ি মালাইকারি মূলত উৎসব, পারিবারিক অনুষ্ঠান এবং বিশেষ অতিথি আপ্যায়নের অন্যতম আকর্ষণ।

উপকরণ

বড় গলদা বা বাগদা চিংড়ি (৫০০ গ্রাম), নারকেলের দুধ ( ২ কাপ), পেঁয়াজ বাটা( ২ টেবিল চামচ), আদা বাটা( ১ টেবিল চামচ), রসুন বাটা (১ চা চামচ), হলুদ গুঁড়ো (১ চা চামচ), লঙ্কা গুঁড়ো (১ চা চামচ), গরম মশলা গুঁড়ো  (১/২ চা চামচ), তেজপাতা (২টি), দারুচিনি (১ টুকরো), এলাচ (২টি), নুন (স্বাদমতো), চিনি (১ চা চামচ), সর্ষের তেল ( ৪ টেবিল চামচ)।

পদ্ধতি

চিংড়ি পরিষ্কার করে ধুয়ে তাতে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়িগুলো হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে তেজপাতা, দারুচিনি ও এলাচ ফোড়ন দিন।এবার পেঁয়াজ বাটা দিয়ে ভালভাবে কষে নিন। এরপর আদা ও রসুন বাটা যোগ করে আরও কিছুক্ষণ নাড়ুন।হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ ও সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে নারকেলের দুধ ঢেলে দিন এবং মাঝারি আঁচে ফুটতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে ভাজা চিংড়ি যোগ করুন। ৫-৭ মিনিট রান্না করুন। শেষে গরম মশলা ছড়িয়ে আঁচ বন্ধ করে ঢেকে রাখুন। গরম ভাত, পোলাও বা বাসমতি চালের ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি মালাইকারি। নারকেলের মোলায়েম স্বাদ ও চিংড়ির অনন্য সুবাস আপনার খাবারের টেবিলে এনে দেবে খাঁটি বাঙালি ঐতিহ্যের স্বাদ।

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়