চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৬ প্রার্থী তালিকা

জেলা বদলালে শুধু সেই জেলার বিধানসভা কেন্দ্রগুলো দেখা যাবে।

লোড হচ্ছে...

বেবি-ফ্রেন্ডলি পোষ্য চাই? জেনে নিন পরিবারের জন্য সেরা কুকুরের ব্রিডগুলি

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে ছোট বাচ্চা থাকলে কুকুর আনার আগে স্বাভাবিকভাবেই মনে নানা প্রশ্ন আসে! কুকুরটি কি বাচ্চাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে? আদৌ নিরাপদ তো? কিন্তু সবচেয়ে ভালো বিষয় কিছু কুকুরের ব্রিড এমনই স্বভাবের যারা শিশুদের সঙ্গে খুব সহজেই বন্ধুত্ব গড়ে তোলে এবং পরিবারের আদরের সদস্য হয়ে ওঠে। চলুন জেনে নেওয়া যাক এমনই ১০ টি আদর্শ ব্রিডের কথা –

ল্যাব্রাডর রিট্রিভার: অত্যন্ত স্নেহশীল, ধৈর্য্যশীল ও বুদ্ধিমান। খেলাধুলা ভালোবাসে এবং শিশুদের প্রতি বন্ধুত্ব গড়ে তোলে।

গোল্ডেন রিট্রিভার: শান্ত স্বভাব অঢেল ধৈর্য আর বন্ধু সুলভ আচরণের জন্য পরিবারে এরা সবার প্রিয় হয়ে ওঠে।

বিগল: সব সময় চনমনে মেজাজ, কৌতূহলী ও প্রাণবন্ত হওয়ায় বাচ্চাদের সঙ্গে দারুণভাবে মানিয়ে নেয়।

পাগ: ছোট আকারের হলেও ভালোবাসায় ভরপুর শান্ত ও আদুরে স্বভাবের জন্য শিশুদের সঙ্গে খুব মানানসই।

আরও পড়ুনশীতের ঠাণ্ডা জলে কাপড় কাচতে, বাসন ধুতে জমে যায় হাত? এই উপায়ে গরম রাখুন তালু 

ককার স্প্যানিয়েল: সংবেদনশীল ও স্নেহশীল। বাচ্চাদের আবেগ বুঝতে পারে এবং সহজেই ঘনিষ্ঠ হয়।

জার্মান শেফার্ড: বিশ্বাস ও সুরক্ষার প্রতীক। সঠিক প্রশিক্ষণে শিশুদের জন্য অসাধারণ সঙ্গী হতে পারে

বক্সার: খেলাধুলা করতে ভালোবাসে, প্রাণচঞ্চল এবং শিশুদের প্রতি অত্যন্ত ধৈর্যশীল

কলি: শান্ত ও বুদ্ধিমান। শিশুদের আচরণ ও পারিবারিক রুটিন দ্রুত বুঝে ফেলে।

শিত্জু: বন্ধুসুলভ ও শান্ত স্বভাবের এই ছোট্ট কুকুরটি বাচ্চাদের সঙ্গে খুব সহজে মানিয়ে যায়।

বাসেট হাউন্ড: ধীরস্থির ও শান্ত স্বভাবের। ছোটদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে

তাই বাড়িতে খুদে থাকলেও নিশ্চিন্তে পোষ্য আনার কথা ভাবতেই পারেন। সঠিক ব্রিড বেছে নিলেই কুকুর আর শুধু দুজনেই হয়ে উঠবে এক অপরের প্রিয় বন্ধু।

Published by:

Share Link:

More Releted News:

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

দূষণমুক্ত স্রোতে টিকে আছে বিরল বাস্তুতন্ত্র, ‘নিঃশব্দ নদী’কুন্তিপুঝা

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

সতর্ক হোন এখনই! লিভারের সমস্যার ৬টি প্রাথমিক ইঙ্গিত

বাটার চিকেন থেকে কাঠি রোল, বিশ্বের সেরা তালিকায় ভারতের ছয়টি চিকেন ডিশ

ভুল পদ্ধতিতে ওমেগা-৩ গ্রহণে মিলছে না সুফল, জানালেন বিশেষজ্ঞরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ