iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইন শপিংপ্রেমীদের জন্য বড় সুখবর! Amazon এর Mega Deal Days সেলে একাধিক জনপ্রিয় স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। প্রিমিয়াম থেকে মিড রেঞ্জ বিভিন্ন বাজেটের ফোন এখন কেনা যাচ্ছে আগের তুলনায় অনেক কম দামে। সেলটি ৯ জুন পর্যন্ত চলবে এবং এর সঙ্গে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে অতিরিক্ত ছাড়ের সুবিধাও পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় অফারের মধ্যে রয়েছে Vivo X300 FE। ১২GB RAM ও ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের এই স্মার্টফোনটি এখন ৭৯,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে, যেখানে এর তালিকাভুক্ত দাম ছিল ১,১৯,৯৯৯ টাকা। অর্থাৎ ক্রেতারা প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন।

গেমিং ও পারফরম্যান্সপ্রেমীদের জন্য iQOO 15R ও সেলের অন্যতম আকর্ষণ। ৮GB RAM ও ২৫৬GB স্টোরেজ মডেলটির দাম কমে হয়েছে ৪৬,৯৯৮ টাকা, যা মূল দামের তুলনায় প্রায় ৭ হাজার টাকা কম। এছাড়াও OnePlus Nord CE 6 এর দাম নেমে এসেছে ৩৪,৯৯৮ টাকায়। অন্যদিকে OnePlus Nord CE 6 Lite পাওয়া যাচ্ছে ২৫,৯৯৮ টাকায়। বড় ব্যাটারি ও আধুনিক ফিচারের কারণে দুটি ফোনই মধ্যবিত্ত ক্রেতাদের নজর কাড়তে পারে। সেলের আরেকটি উল্লেখযোগ্য অফার Samsung Galaxy M56 5G তে। ফোনটিতে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে, ফলে এর কার্যকর দাম দাঁড়াচ্ছে ২৩,৪৯৮ টাকা।

প্রিমিয়াম সেগমেন্টে OnePlus 13 এবং Oppo Reno 15 Pro Mini 5G ও ছাড়ের তালিকায় রয়েছে। যথাক্রমে ৬৪,৯৯৯ টাকা এবং ৫৯,৯৯৯ টাকায় ফোন দুটি কেনা যাচ্ছে। পাশাপাশি Nothing Phone 3 এর দামও কমে হয়েছে ৪২,৯৯৯ টাকা। স্মার্টফোন ছাড়াও Asus Vivobook 16 এবং Asus TUF A15 (2025)-এর মতো ল্যাপটপেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। Amazon জানিয়েছে, HDFC Bank এর নির্বাচিত ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন, জানুন সময়সূচি

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

১০০ টাকায় এক কেজি চিকেন! সকাল থেকে রাত উপচে পড়া ভিড়

গাড়ি পিছিয়ে নিতে গিয়েই বিপত্তি! স্ত্রীকে পিষল স্বামী

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে আটক তথ্যপ্রযুক্তি কর্মী

আন্দোলনের মধ্যে স্বস্তির খবর! বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের! কবে মিলবে বাড়তি টাকা?

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরাটের হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট