‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বেকার যুবকদের মুখে হাসি ফোঁটালেন তিনি। খুব শীঘ্রই পঞ্চায়েত দফতরে ৭ হাজার ২০০ শূন্যপদে নিয়োগ করা হবে। সেই সংক্রান্ত একটি বিল দীপাবলির পর রাজ্য বিধানসভায় আনা হবে বলে আজ, বুধবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতে কাজের গতি আনতেই এই সিদ্ধান্ত, এমনটাই এদিন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

আজ, বুধবার রাজ্যের ১২৫ দিনের কাজ নিয়ে পঞ্চায়েত ভবনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সহ একাধিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। ১২৫ দিনের কাজে গতি আনতে ও পঞ্চায়েত দফতরের নানা কাজ নিয়ে এদিন বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কীভাবে ১২৫ দিনের কাজে বাংলাকে এক নম্বরে নিয়ে যাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করেন তিনি। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পঞ্চায়েতে কোনও কাজ হতো না এতদিন। শুধুই লুট হয়েছে। শেষবার পঞ্চায়েতস্তরে কোনও নির্বাচন হয়নি। কেন্দ্রের সঙ্গে বিরোধ করে রাজ্যের গরিব মানুষদের ক্ষতি করেছিল তৃণমূল সরকার। আমরা ক্ষমতাতে এসেছি মাত্র ছয় মাস। তার মধ্যেই প্রতিদিন ২২ লক্ষ মানুষকে কাজ দিচ্ছি। পঞ্চায়েতে নিয়োগ হবে। দীপাবলির পর সেই সংক্রান্ত একটি বিল আসবে বিধানসভায়। প্রায় ৭ হাজার ২০০ শূন্যপদে নিয়োগ হবে। চুক্তিভিত্তিক এক হাজার কর্মচারীকে নিয়োগ করা হবে। স্বচ্ছভাবে হবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া।’

আরও পডুন: ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘বিগত সরকার ৩০ লক্ষ ভুয়ো জব কার্ড বানিয়েছিল। সেগুলি বাতিল করে নতুন ১০ লক্ষ জব কার্ড দিয়েছি। পঞ্চায়েত স্তরে ১২ হাজার কোটি টাকার কাজ হবে।’

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

কালীপুজোর আগে দাম বাড়ল সোনার, শহরে আজকে দর কত? জেনে নিন

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva