সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডাব এবং ছানার মেলবন্ধনে তৈরি ডাব মালাই ছানা একটি অত্যন্ত আভিজাত্যপূর্ণ ও সুস্বাদু নিরামিষ পদ। গরম ভাতে বা পোলাওয়ের সঙ্গে এই রাজকীয় মিষ্টি নোনতা স্বাদের গ্রেভি খেতে অসাধারন লাগে।

উপকরণ

২০০ গ্রাম ছানা, ৩/৪ কাপ ডাবের শাঁস, ১/২ কাপ ডাবের জল, ১ কাপ নারকেলের দুধ, ১ টেবিল চামচ ময়দা, ১.৫ চা চামচ আদা বাটা, ২টি এলাচ, ১ ইঞ্চি দারচিনি, ২টি লবঙ্গ, ১টি তেজপাতা, সামান্য কিসমিস, ১/২ চা চামচ গোটা জিরে, ৪-৫টি কাঁচালঙ্কা, ভাজার জন্য সাদা তেল, স্বাদমতো নুন ও চিনি।

পদ্ধতি

একটি বড় থালায় জল ঝরানো ছানা, ময়দা, সামান্য নুন এবং ১/২ চা চামচ চিনি একসাথে নিন। হাতের তালুর সাহায্যে ছানাটিকে ৩ থেকে ৪ মিনিট মেখে নরম করে নিন।এবার ছানা থেকে ছোট ছোট লেচি কেটে গোল বলের আকার দিন। চাইলে প্রতিটি বলের মাঝখানে ১ থেকে ২টি কিসমিস পুর হিসেবে দিতে পারেন। কড়াইতে তেল বা ঘি গরম করে ছানার বলগুলোকে এপিঠ-ওপিঠ হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন। কড়াইয়ের অবশিষ্ট তেলে জিরে, তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দিন। মসলার সুগন্ধ বেরোলে আদা বাটা দিয়ে ১ মিনিট কষিয়ে নিন। এবার আঁচ একেবারে কমিয়ে ছানার বলগুলো, নারকেলের দুধ এবং ডাবের নরম শাঁস কড়াইতে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। এর মধ্যে ডাবের জল, স্বাদমতো নুন, সামান্য চিনি এবং চেরা কাঁচালঙ্কাগুলো দিয়ে দিন।মাঝারি আঁচে গ্রেভিটি ৫ মিনিট ফুটতে দিন। উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। নামানোর পর ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন, এতে গ্রেভি আরও মাখোমাখো হবে। ব্যাস, তৈরি রাজকীয় ছানার ডাব মালাই!

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া