পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি:  অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নেমে সমালোচকদের মুখের উপর জবাব দিলেন বিরাট কোহলি।  বুঝিয়ে দিলেন বয়স বাড়লেও ব্যাট হাতে দাপট একটুও কমেনি। মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটের এই মহান তারকা।  এমন এক নজির গড়লেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কোনও ব্যাটার করতে পারেননি। মাত্র ১২ রান করেই ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেললেন কিং কোহলি।  

বুধবার (৪ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত প্রথম ওয়ানডে ম্যাচে  তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ১৩ হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১২ রান। কিউয়ি বোলারদের বিরুদ্ধে ইনিংসের ১৩তম বলে সেই রান পূর্ণ করতেই তৈরি হয় নতুন ইতিহাস। ওয়ানডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ হাজার রান পূর্ণ করা বিশ্বের প্রথম ও একমাত্র ব্যাটার হয়ে গেলেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিন নম্বরে ব্যাট করতে নেমে তাঁর সংগ্রহ ১২,৬৬২ রান। অর্থাৎ এই বিশেষ ব্যাটিং পজিশনে ১০ হাজারের বেশি রান করার নজির রয়েছে কেবল কোহলি ও পন্টিংয়ের।   

আরও পড়ুন: এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

ওয়ানডেতে তিন নম্বর পজিশনে বিরাটে ব্যাটিং গড় ৬১.৫৫ এবং স্ট্রাইক রেট ৯৫.৪। রয়েছে ৪৮টি শতরান ও ৬৯টি অর্ধশতরান। ধারাবাহিকতার নিরিখে এই পরিসংখ্যানই বুঝিয়ে দেয়, ভারতীয় ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গায় কতটা নির্ভরযোগ্য কোহলি।  তবে একটি বিশেষ রেকর্ডে এখনও এগিয়ে রয়েছেন ক্রিকেটের কিংবদন্তি শচিন তেন্ডুলকর। ওয়ানডেতে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে তাঁর সংগ্রহ ১৫,৩১০ রান। এবার তিন নম্বরে ১৩ হাজার রানের গণ্ডি পেরিয়ে সেই রেকর্ডের দিকেই এগোচ্ছেন বিরাট।

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

কালীপুজোর আগে দাম বাড়ল সোনার, শহরে আজকে দর কত? জেনে নিন

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই আজব সাফাই ট্রাম্পের

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার