লঞ্চ হল Boat Stone 900 অডিও প্লেব্যাক, এক চার্জে ১৫ ঘন্টা গান শোনা যাবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় প্রযুক্তি সংস্থা বোট এর ব্লুটুথ স্পিকার লাইনআপে নতুন সংযোজন হিসেবে বোট স্টোন ৯০০ লঞ্চ করা হয়েছে। বোট-এর এই নতুন অডিও ডিভাইসটি বর্তমানে দেশে সংস্থাটির অনলাইন স্টোর এবং দুটি ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি হচ্ছে। বোট স্টোন ৯০০ দুটি ভিন্ন রংয়ের বিকল্পে পাওয়া যাচ্ছে। এই ব্লুটুথ স্পিকারটিতে একটি ডুয়াল ড্রাইভার সেটআপ রয়েছে, যা ৮০ ওয়াট পর্যন্ত সাউন্ড আউটপুট দিতে সক্ষম। সংস্থাটির দাবি, স্টোন ৯০০ একবার চার্জে ১৫ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে। এছাড়াও, এতে ভয়েস কলের জন্য একটি বিল্ট-ইন মাইক্রোফোন এবং একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে।

ভারতে বোট স্টোন ৯০০-এর দাম ৫,৯৯৯ টাকা। তবে, বর্তমানে এটি অ্যামাজন প্রাইম ডে সেলে ৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। প্রযুক্তি সংস্থাটির সর্বশেষ ব্লুটুথ স্পিকারটি বোট ইন্ডিয়া অনলাইন স্টোর, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাচ্ছে। বোট স্টোন ৯০০ স্পিকারটি গ্রাফাইট ব্ল্যাক এবং জাঙ্গল টেরেইন এই দুটি রংয়ের বিকল্পে পাওয়া যাচ্ছে। বোট স্টোন ৯০০ হল যা ৮০ ওয়াটের বোট সিগনেচার সাউন্ড আউটপুট প্রদান করে। এই ডিভাইসটিতে ডেডিকেটেড টুইটার সহ একটি ডুয়াল ড্রাইভার সেটআপ রয়েছে। সংস্থাটি ব্লুটুথ স্পিকারটির উভয় পাশে একটি ডায়নামিক আরজিবি লাইটিং সিস্টেম যুক্ত করেছে, যা সঙ্গীতের সাথে সিঙ্ক্রোনাইজ করা যায়। স্প্ল্যাশ এবং ঘাম প্রতিরোধের জন্য স্টোন ৯০০-এ আইপিএক্স৫ (IPX5) ইনগ্রেস প্রোটেকশন রেটিং রয়েছে।

এতে একটি ডেডিকেটেড TWS মোডও রয়েছে। বোট স্টোন ৯০০ এ হ্যান্ডস  ফ্রি মোড এবং ভয়েস কলের জন্য একটি বিল্ট ইন মাইক্রোফোনও রয়েছে। এতে একটি অনবোর্ড ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে। বোট দাবি করেছে যে, ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য স্টোন ৯০০ এ ব্লুটুথ ৫.৩ সাপোর্টও রয়েছে। তবে, ওয়্যারড কানেক্টিভিটির জন্য এতে AUX এবং USB  প্লেব্যাক সাপোর্টও রয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে