রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা হিসেবে মনে করা হয়। তাঁর রাশি বা নক্ষত্র পরিবর্তনকে তাই বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন জ্যোতিষীরা। শনির গতির সামান্য পরিবর্তনও ১২টি রাশির জাতক-জাতিকার কর্মজীবন, অর্থভাগ্য, ব্যবসা ও পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে বলে জ্যোতিষমতে বিশ্বাস করা হয়। আগামিকাল বৃহস্পতিবার ২০ অগস্ট রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন শনিদেব। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, এই পরিবর্তনের ফলে চার রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাবে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য থেকে শুরু করে আর্থিক উন্নতি, একাধিক ক্ষেত্রে মিলতে পারে সুখবর।

বৃষ:
শনির নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসাও পেতে পারেন। দীর্ঘ দিন ধরে চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের সামনে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন:
মিথুন রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ ফের গতি পেতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য নতুন চুক্তি লাভজনক হতে পারে। আয়ের নতুন পথ খুলতে পারে। কাজের প্রয়োজনে দূরে কোথাও যেতে হলে সেখান থেকেও লাভের সুযোগ তৈরি হতে পারে।

তুলা:
দীর্ঘ দিন ধরে কর্মক্ষেত্রে চলা সমস্যা থেকে স্বস্তি মিলতে পারে। সহকর্মীদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সহজে সম্পন্ন হওয়ার সম্ভাবনা। আয় বৃদ্ধির নতুন সুযোগ আসতে পারে। সঞ্চয়ও বাড়তে পারে। জ্যোতিষমতে, ভাগ্যের সহায়তায় বেশ কিছু আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর:
মকর রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে পারে। পরিশ্রমের উপযুক্ত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে লাভের পাশাপাশি সম্মানও বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার যোগ রয়েছে। আগে করা কোনও বিনিয়োগ থেকেও লাভ আসতে পারে। দাম্পত্য জীবনেও সুখ ও শান্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সবরকম সাহায্যের আশ্বাস দূতাবাসের

খ্যাতনামা দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের