স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

Share:

নিজস্ব প্রতিনিধি: স্তনে হঠাৎ কোনও ফোলাভাব টের পেলেই আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। প্রথমেই মনে হয়, এটি কি ক্যানসারের লক্ষণ? কিন্তু চিকিৎসকদের মতে, স্তনে কোনও ফোলাভাব মানেই ক্যানসার নয়। হরমোনের পরিবর্তন, সিস্ট বা ফাইব্রোঅ্যাডেনোমার মতো কারণেও এমন হতে পারে। তবে নতুন কোনও ফোলাভাব বা অস্বাভাবিক পরিবর্তনকে একেবারে উপেক্ষা করাও ঠিক নয়। তাই এমন কিছু টের পেলে আতঙ্ক নয়, বরং প্রথম ২৪ ঘণ্টায় কী করবেন এবং কোন লক্ষণগুলি দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, তা জানা গুরুত্বপূর্ণ।  

স্তনে কোনও ফোলাভাব টের পেলে কী করবেন? 
স্নানের সময় বা নিজে স্তন পরীক্ষা করার সময় হঠাৎ কোনও ফোলাভাব টের পেলে বারবার সেটি চেপে দেখা বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রথমে খেয়াল করুন, ফোলাভাবটি ঠিক কোথায় এবং কবে থেকে অনুভব করছেন। স্তনের আকার বা আকৃতিতে কোনও পরিবর্তন হয়েছে কি না, ত্বকে কোনও অস্বাভাবিকতা রয়েছে কি না, নিপল ভিতরের দিকে ঢুকে গিয়েছে কি না বা কোনও অস্বাভাবিক তরল বেরোচ্ছে কি না- সেগুলিও লক্ষ্য করুন। বগলের কাছে কোনও ফোলাভাব রয়েছে কি না সেটিও খেয়াল রাখা জরুরি। এই তথ্যগুলি পরে চিকিৎসকের কাছে জানতে সুবিধা হবে। 

স্তনে ফোলাভাব অনুভব করা মানেই কি ক্যানসার ?

না। স্তনের টিস্যু বয়স এবং হরমোনের পরিবর্তনের সঙ্গে বদলাতে পারে। ঋতুস্রাব, গর্ভাবস্থা বা স্তন্যপানের সময়ও স্তনের অনুভূতিতে পরিবর্তন আসতে পারে। সিস্ট বা ফাইব্রোঅ্যাডেনোমার মতো ক্যানসারবিহীন সমস্যার কারণেও ফোলাভাব তৈরি হতে পারে।

ব্যথা না থাকলেও কি চিন্তার কারণ?

স্তনে ফোলাভাব তৈরি হলে ব্যথা হবেই এমন ধারণা ঠিক নয়। স্তন ক্যানসারের ক্ষেত্রে ফোলাভাবটি অনেক সময় ব্যথাহীন হতে পারে। আবার স্তনে ব্যথা থাকলেই ক্যানসার হয়েছে, এমনটাও নয়। হরমোনের পরিবর্তন বা বিভিন্ন কারণেও ব্যথা হতে পারে। তাই ব্যথা আছে কি নেই, তার ভিত্তিতে সমস্যার কারণ বোঝা যায় না। 

কখন চিকিৎসকের কাছে যাবেন?

স্তনে বা বগলে নতুন মাংসপিণ্ড, স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন, ত্বকে টান পড়ে গর্তের মতো হয়ে যাওয়া, দীর্ঘস্থায়ী ত্বকের পরিবর্তন, নতুন করে নিপল ভিতরের দিকে ঢুকে যাওয়া বা অস্বাভাবিক নিপল ডিসচার্জ বিশেষ করে রক্ত মেশানো তরল দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই লক্ষণগুলির কোনওটিই একা ক্যানসার প্রমাণ করে না, তবে পরীক্ষা করিয়ে কারণ জানা জরুরি। প্রথমে চিকিৎসক আপনার স্তন ও বগলের অংশ পরীক্ষা করবেন। বয়স, উপসর্গ এবং পরীক্ষার ফল অনুযায়ী ম্যামোগ্রাম বা আল্ট্রাসাউন্ডের মতো পরীক্ষা করা হতে পারে। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ফোলাভাবটি শক্ত না তরলভর্তি, তা বোঝা যায়। কোনও জায়গা সন্দেহজনক মনে হলে বায়োপসি করে টিস্যু পরীক্ষা করা হতে পারে। তাই স্তনে নতুন কোনও ফোলাভাব টের পেলে আতঙ্কিত হবেন না, আবার ফেলে রাখবেনও না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পন্থা। 

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি