হারিয়ে যাওয়া স্বাদ ফিরবে পাতে, বানিয়ে নিন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি মানেই শেষ পাতে একটু ভিন্ন স্বাদের ছোঁয়া চাই। আর সেই স্বাদ যদি হয় কোনো ঐতিহ্যবাহী ঘরোয়া পদের, তবে তো দুপুরের গরম ভাত এক নিমেষেই শেষ! গ্রামবাংলার আনাচে-কানাচে বেড়ে ওঠা এই খারকোল ডাটা পুষ্টিগুণে যেমন ভরপুর, তেমনই চিংড়ির সাথে এর মাখোমাখো যুগলবন্দি খেতে অসাধারণ লাগে। খুব সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিন এই অসাধারণ ও লোভনীয় পদ  খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা।

উপকরণ

খারকোলের ডাটা (২ কাপ-আঁশ ছাড়িয়ে ছোট টুকরো করে কাটা), চিংড়ি মাছ (১০০ গ্রাম), আলু (২টি-লম্বা করে কাটা), পেঁয়াজ কুচি (২ টেবিল চামচ), আদা ও রসুন বাটা (আধা চা চামচ), হলুদ গুঁড়ো (১ চা চামচ), লঙ্কা গুঁড়ো (১ চা-চামচ), ধনে ও জিরা গুঁড়ো ( ১ চা-চামচ), কাঁচা লঙ্কা (৫-৬টি), সর্ষের তেল বা সয়াবিন তেল (৪ টেবিল চামচ), নুন ও চিনি  (স্বাদমতো)।

পদ্ধতি

খারকোলের ডাটা ভাল করে ধুয়ে সামান্য নুন দিয়ে ৫ মিনিট ভাপিয়ে জল ঝরিয়ে রাখুন। চিংড়ি মাছগুলো নুন ও হলুদ মাখিয়ে তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। বেশি ভাজবেন না, তাতে মাছ শক্ত হয়ে যায়। ওই তেলেই পেঁয়াজ কুচি সোনালি করে ভাজুন। এবার আদা ও রসুন বাটা, হলুদ, লঙ্কা,ধনে ও জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে কেটে রাখা আলু ও ভাপানো খারকোল ডাটা দিয়ে দিন। মশলার সাথে সবজিগুলো ৫ মিনিট ভাল করে কষান। কষানো হলে পরিমাণমতো জল এবং স্বাদমতো নুন দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছ ও কাঁচা লঙ্কা ফালি দিয়ে ঢাকা দিন। আলু ও ডাটা সেদ্ধ হয়ে ঝোল মাখোমাখো (রসা) হয়ে এলে উপর থেকে সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে নিন।  

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, তারাতলা ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

সুজি বা বেসন নয়, মাত্র ১০ মিনিটে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩