বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বিভিন্ন প্রান্তের চিকেন কারির স্বাদ যেমন আলাদা, তেমনই আলাদা তার রান্নার কৌশল। হিমাচল প্রদেশের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় অন্যতম জনপ্রিয় পদ হল হিমাচলি চিকেন কারি। ঘন গ্রেভি, দই ও দুধের অনন্য স্বাদ এবং গোটা মশলার সুগন্ধ এই পদকে অন্য সব চিকেন কারি থেকে আলাদা করে তোলে। সপ্তাহান্তের লাঞ্চ কিংবা ডিনারে পরিবারের জন্য সহজেই তৈরি করতে পারেন এই পাহাড়ি রেসিপি।

উপকরণ

৪০০ গ্রাম মুরগির মাংস, ১টি মাঝারি পেঁয়াজ কুচি, ১ চা-চামচ হলুদ গুঁড়ো, ২ টি লবঙ্গ, ১/৪ চা চামচ মৌরি, ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/৪ চা চামচ ধনে বীজ , ১/৪ কাপ টক দই , ১/৪ কাপ দুধ, ২টি ছোট এলাচ, আধ ইঞ্চি দারুচিনি, ৪টি কাঁচা লঙ্কা, ৩ কোয়া রসুন কুচি, আধ ইঞ্চি আদা কুচি,২ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদমতো নুন, ধনেপাতা কুচি।

প্রদ্ধতি

প্রথমে মুরগির মাংসের সঙ্গে হলুদ, নুন ও সামান্য গোলমরিচ মিশিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে লবঙ্গ, এলাচ, দারুচিনি, মৌরি ও ধনে বীজ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচালঙ্কা দিয়ে ভাজুন। মশলা ভালভাবে কষে গেলে তা ঠান্ডা করে ব্লেন্ডারে মিহি পেস্ট বানিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল ব্যবহার করতে পারেন। এবার আবার কড়াইয়ে তেল গরম করে সেই মশলার পেস্ট দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন। তারপর ফেটানো দই ও দুধ মিশিয়ে নাড়তে থাকুন যাতে জমাট না বাঁধে। এরপর মেরিনেট করা চিকেন কড়াইয়ে দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। ঢেকে মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাংস নরম হয়ে আসে এবং গ্রেভি ঘন হয়। শেষে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

হিমাচলি চিকেন কারি সবচেয়ে ভাল লাগে বাটার নান, তন্দুরি রুটি, লাচ্ছা পরোটা বা গরম ভাতের সঙ্গে। চাইলে পাশে একটু আচারও পরিবেশন করতে পারেন, যা এই পাহাড়ি পদের স্বাদ আরও বাড়িয়ে দেবে। এই রেসিপিটির বিশেষত্ব হল সর্ষের তেল, গোটা মশলা, দই ও দুধের অনন্য মেলবন্ধন, যা কারিটিকে করে তোলে ঘন, ঝাল ও সুগন্ধে ভরপুর।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়