মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছুটি কাটাতে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন?কিন্তু জানেন কি, ভারতের বেশ কিছু জনপ্রিয় হিল স্টেশনের বর্তমান রূপের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ আমলের ইতিহাস? গরম থেকে বাঁচতে এবং প্রশাসনিক ও সামরিক প্রয়োজনে ব্রিটিশরা পাহাড়ি এলাকায় একাধিক ‘হিল স্টেশন’ গড়ে তুলেছিল। সময়ের সঙ্গে সেই জায়গাগুলিই হয়ে উঠেছে ভারতীয় পর্যটনের অন্যতম জনপ্রিয় ঠিকানা।

দার্জিলিং

দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা, চা-বাগান আর টয় ট্রেন। উনিশ শতকে ব্রিটিশ শাসনকালে শহরটির দ্রুত বিকাশ ঘটে। পরবর্তীতে রেল যোগাযোগ চালু হওয়ার ফলে কলকাতা থেকে দার্জিলিং যাতায়াতও অনেক সহজ হয়ে যায়। ১৮৮১ সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চালু হয়, যা বর্তমানে ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন।

শিমলা

হিমাচল প্রদেশের শিমলা ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে বিশেষ পরিচিত ছিল। ব্রিটিশ আমলে এখানে তৈরি হয়েছিল একাধিক প্রশাসনিক ভবন, গির্জা, স্কুল ও বাংলো। কালকা শিমলা রেলপথও সেই ঔপনিবেশিক সময়ের গুরুত্বপূর্ণ নিদর্শন, যা এখনও পর্যটকদের আকর্ষণ করে।

উটি

তামিলনাড়ুর উটি বা উদগামণ্ডলমও ব্রিটিশদের অন্যতম প্রিয় গ্রীষ্মকালীন অবকাশকেন্দ্র ছিল। মাদ্রাজ প্রেসিডেন্সির গরম থেকে স্বস্তি পেতে ব্রিটিশ আধিকারিকরা এখানে সময় কাটাতেন। ঔপনিবেশিক আমলের নানা স্থাপত্য ও নীলগিরি মাউন্টেন রেলওয়ে আজও শহরটির ইতিহাসের সাক্ষী।

মুসৌরি

উত্তরাখণ্ডের মুসৌরির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে ব্রিটিশ ইতিহাস। উনিশ শতকের গোড়ার দিকে এখানে ব্রিটিশদের আনাগোনা শুরু হয় এবং ১৮২০-এর দশকে এটি অবকাশকেন্দ্র হিসেবে বিকশিত হতে থাকে। আজও মুসৌরির বিভিন্ন প্রান্তে ঔপনিবেশিক আমলের বাংলো ও স্থাপত্যের ছাপ দেখা যায়।

নৈনিতাল

নৈনিতাল ভারতের উত্তরাখণ্ডের একটি বিখ্যাত শৈলশহর। হিমালয়ের ২,০০০ মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় এটি ‘হ্রদ জেলা’ নামে পরিচিত।

কোদাইকানাল

কোদাইকানাল  ভারতের তামিলনাড়ু রাজ্যের ডিন্ডিগুল জেলায় অবস্থিত একটি বিখ্যাত পাহাড়ি শহর ও পর্যটন কেন্দ্র।পশ্চিমঘাট পর্বতমালার পালানি পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উঁচুতে অবস্থিত।

ল্যান্সডাউন

ল্যান্সডাউন হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পৌরি গড়ওয়াল জেলার একটি শান্ত ও মনোরম পাহাড়ি শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৭০০ মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি তার পাইন ও ওক গাছে ঘেরা সবুজ পরিবেশ এবং শান্ত আবহাওয়ার জন্য পরিচিত। ব্রিটিশ আমলে ১৮৮৭ সালে এটি একটি সেনা ছাউনি (Cantonment) হিসেবে গড়ে ওঠে।

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের