১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

Share:

নিজস্ব প্রতিনিধি: এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (Vi) এবং জিও-র পর এবার ডেটা ছাড়া শুধুমাত্র কথা বলা এবং এসএমএস পাঠানোর জন্য তিনটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। এর ফলে দেশের চারটি প্রধান টেলিকম অপারেটরের ঝুলিতেই এখন ভয়েস ও এসএমএস-নির্ভর সাশ্রয়ী প্ল্যান চলে এল। যাঁদের ইন্টারনেট ডেটার প্রয়োজন নেই অথবা যাঁরা সেকেন্ডারি বা ব্যাকআপ সিম সচল রাখতে চান, তাঁদের কথা মাথায় রেখেই এই প্ল্যানগুলি আনা হয়েছে।

BSNL-এর নতুন তিনটি প্ল্যান

  • ১৭২ টাকার প্ল্যান: এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এতে লোকাল, এসটিডি এবং রোমিংয়ে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস পাওয়া যাবে।
  • ১৮৪ টাকার প্ল্যান: ১৭২ টাকার প্ল্যানের মতোই এতে আনলিমিটেড কল ও দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা রয়েছে। তবে এর ভ্যালিডিটি ৩০ দিন।
  • ১৯০ টাকার প্ল্যান: এই প্ল্যানটি পুরো এক ক্যালেন্ডার মাসের বৈধতা নিয়ে এসেছে। অর্থাৎ, নির্দিষ্ট ৩০ দিনের বদলে প্রতি মাসের একই তারিখে এই প্ল্যানটি রিনিউ হবে। এতেও আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস মিলবে।

বর্তমানে বাজারে বেসরকারি সংস্থাগুলির তুলনায় বিএসএনএল-এর এই প্ল্যানগুলি বেশ সাশ্রয়ী। এয়ারটেলের ২৮ দিনের ভয়েস প্ল্যানের দাম ১৮৫ টাকা এবং ৩০ দিনের প্ল্যানের দাম ২০৩ টাকা। ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে ২৮ দিনের প্ল্যানটি ১৮৫ টাকা এবং ৩০ দিনের প্ল্যানটি ২০৩ টাকায় পাওয়া যায়। অন্যদিকে, জিও-র ২৮ দিনের ভয়েস-অনলি প্ল্যানের দাম ১৭৭ টাকা এবং ৩০ দিনের প্ল্যানের দাম ১৯৬ টাকা। তবে বেসরকারি সংস্থাগুলির প্ল্যানে মোট ৩০০টি ফ্রি এসএমএস পাওয়া গেলেও বিএসএনএল প্রতিদিন ১০০টি করে এসএমএস-এর সুবিধা দিচ্ছে।

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ