BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেসরকারি টেলিকম সংস্থাগুলোর ক্রমবর্ধমান রিচার্জ মূল্যের মধ্যে গ্রাহকদের নজর কাড়তে একের পর এক সাশ্রয়ী প্ল্যান নিয়ে আসছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর  সংস্থা BSNL । এবার নতুন গ্রাহকদের জন্য ২৪৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে এই টেলিকম সংস্থা, যেখানে ৩৫ দিনের ভ্যালিডিটির পাশাপাশি মিলবে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস সুবিধা। BSNL-এর এই ২৪৯ টাকার প্ল্যানটি মূলত একটি ফার্স্ট রিচার্জ কুপন (FRC)। অর্থাৎ নতুন সিম কেনার পর প্রথম রিচার্জ হিসেবেই এটি ব্যবহার করা যাবে। বিএসএনএল তাদের আরেকটি  FRC প্ল্যানে 225 টাকায় 28 দিনের ভ্যালিডিটি রয়েছে। নতুন গ্রাহকদের আকৃষ্ট করা এবং 4G পরিষেবার ব্যবহার বাড়াতেই এই প্ল্যান চালু করা হয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

টেলিকম বিশেষজ্ঞদের মতে, একই দামের রিচার্জ প্ল্যানে অনেক বেসরকারি অপারেটর তুলনামূলক কম ভ্যালিডিটি দেয়। সেই জায়গায় ৩৫ দিনের মেয়াদ BSNL এর এই প্ল্যানকে কিছুটা আলাদা করেছে। বিশেষ করে যারা কম খরচে দীর্ঘ ভ্যালিডিটি চান, তাদের কাছে এটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। প্ল্যানটিতে প্রতিদিন ২ জিবি করে মোট ৭০ জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করা যাবে। দৈনিক নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে যাবে। পাশাপাশি দেশজুড়ে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধাও পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ থাকছে। এদিকে সম্প্রতি আরও একটি আলোচিত অফার চালু করেছে BSNL। মাত্র ৫১ টাকার ‘স্মার্ট স্টার্ট’ বা বিশেষ প্রচারণামূলক প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন ২৮ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস সুবিধা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই অফারের আওতায় নতুন গ্রাহকদের বিনামূল্যে 4G সিমও দেওয়া হচ্ছে।

৫১ টাকার এই প্ল্যানের মাধ্যমে ২৮ দিনে মোট ৫৬ জিবি ডেটা ব্যবহার করা সম্ভব। সাধারণত এত কম মূল্যে এমন সুবিধা খুব কমই দেখা যায়। তবে এটি একটি সীমিত সময়ের অফার এবং শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন সিম অ্যাক্টিভেট করে রিচার্জ করলেই এই সুবিধা পাওয়া যাবে।টেলিকম বাজারে বর্তমানে জিও, এয়ারটেল এবং ভিআই-এর সঙ্গে প্রতিযোগিতা করছে BSNL। দীর্ঘদিন 4G পরিষেবা নিয়ে পিছিয়ে থাকলেও গত কয়েক মাসে দেশজুড়ে নিজস্ব 4G নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ জোরদার করেছে এই সংস্থাটি।

ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: বহু বছরের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড