মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়ের সুরক্ষায় ক্যালসিয়াম অপরিহার্য হলেও, হৃদযন্ত্রের রক্তনালীতে অতিরিক্ত ক্যালসিয়াম জমা হওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। চিকিৎসকদের মতে, এটি মূলত রক্তনালীকে শক্ত ও সংকীর্ণ করে তোলে, যা পরবর্তীকালে মারাত্মক হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দাবি করা হয় যে নির্দিষ্ট কিছু ভিটামিন সেবন করলে রক্তনালীর ক্যালসিয়াম দূর হয়ে যায়, তবে চিকিৎসকেরা এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন।

কী সমস্যা হয়?

ভিটামিন K2 এবং D3 সেবন করলে রক্তনালীতে নতুন করে ক্যালসিয়াম জমার গতি প্রায় ২১ শতাংশ পর্যন্ত কমে যায়। এই ভিটামিনগুলো নতুন ক্যালসিয়াম জমতে বাধা দিলেও, নালীতে আগে থেকে জমে থাকা পুরোনো ক্যালসিয়ামকে কোনও ভাবেই পরিষ্কার বা গলিয়ে ফেলতে পারে না। বিশেষজ্ঞদের মতে, পাইপে জমে থাকা পুরোনো ময়লা যেমন নতুন ময়লা আসার গতি কমলেই পরিষ্কার হয়ে যায় না, রক্তনালীর ক্যালসিয়ামের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনই। ভিটামিন D3 ও K2 হাড়ের জন্য ভাল হলেও তা রক্তনালী পুরোপুরি পরিষ্কার করে দেবে এমন কোনও প্রমাণিত তথ্য নেই।

প্রতিকারের উপায়

রক্তনালীকে সুস্থ রাখতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চিকিৎসকেরা মূলত জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের ওপর জোর দিয়েছেন:

কোলেস্টেরল নিয়ন্ত্রণ

 রক্তে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে।

রক্তচাপ ও সুগার ম্যানেজমেন্ট

উচ্চ রক্তচাপ (BP), ডায়াবেটিস এবং শরীরের ওজনকে বাড়তে দেওয়া যাবে না।

খাদ্যাভ্যাসে বদল

বাইরের প্রসেসড বা অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার এড়িয়ে সর্বদা বাড়ির তৈরি পুষ্টিকর খাবার খেতে হবে।

নিয়মিত ব্যায়াম

হৃদযন্ত্রের কার্যক্ষমতা সচল রাখতে প্রতিদিন অন্তত ৪৫ মিনিট শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা উচিত।

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার ৩ অভিযুক্ত

মঞ্চে উদ্দাম নাচ স্বল্পবসনা পানশালার নর্তকীদের, গোগ্রাসে উপভোগ করছেন খাকি উর্দিধারীরা!

অনবরত গায়ে-হাত-পায়ে ব্যথা বা অসম্ভব ক্লান্তি? জানুন সমাধানের উপায়

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার