Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফুলকপি দিয়ে সুস্বাদু চকোলেট ফাজ! ফিউশন মিষ্টির নতুন ট্রেন্ডে চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: মিষ্টির জগতে এবার একেবারে অদ্ভুত কিন্তু ট্রেন্ডিং ফিউশন, ফুলকপি দিয়ে তৈরি চকোলেট ফাজ। সব্জি আর চকোলেটের এই মিশ্রণ প্রথমে অবাক করলেও, স্বাস্থ্য ও স্বাদের কারণে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই নতুন ডেজার্ট।

রান্নার ধারা বদলাচ্ছে দ্রুত। গতে বাঁধা খাবারের বাইরে গিয়ে এখন ফিউশন ফুডের দিকে ঝুঁকছে মানুষ। বিশেষ করে উৎসব বা বিশেষ উপলক্ষে নতুন স্বাদের পরীক্ষা-নিরীক্ষা এখন স্বাভাবিক বিষয়। মিষ্টির ক্ষেত্রেও এই পরিবর্তন স্পষ্ট। চকোলেট ব্রাউনি বা ফাজের মতো ডেজার্টে সব্জি মেশানোর চল এখন নতুন ট্রেন্ড হিসেবে উঠে আসছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ফুলকপি দিয়ে তৈরি চকোলেট ফাজ। শুনতে অদ্ভুত লাগলেও এই ডেজার্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কৌতূহল তৈরি করেছে। অনেকেই প্রথমে অবাক হলেও স্বাদ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সব্জি ব্যবহার করলে মিষ্টিতে অতিরিক্ত চিনি ও কৃত্রিম ফ্লেভারের ব্যবহার কমানো যায়। ফলে ক্যালোরিও কমে এবং পুষ্টিগুণ বাড়ে। এই কারণেই ফিউশন ডেজার্টের জনপ্রিয়তা বাড়ছে।

উপকরণ: ফুলকপি ছোট টুকরো ১.৫ কাপ, চকোলেট চিপস ১ কাপ, গুড় বা খেজুরবাটা, বাদাম কুচি (কাজু, বাদাম, পেস্তা, আখরোট)

প্রণালী: ফুলকপি ভালোভাবে ভাপে সেদ্ধ করে নিতে হবে। তারপর গরম অবস্থায় ব্লেন্ডারে পেস্ট বানাতে হবে। এই পেস্টের সঙ্গে চকোলেট চিপস মিশিয়ে দিতে হবে। ফুলকপির গরমেই চকোলেট গলে মিশে যাবে। চাইলে আলাদা করে চকোলেট গলিয়েও মেশানো যায়। মিশ্রণটি ভালোভাবে ফেটাতে হবে যতক্ষণ না এটি ঘন ও মসৃণ হয়। এরপর চাইলে গুড় বা খেজুরবাটা মিশিয়ে মিষ্টতা বাড়ানো যেতে পারে। একটি পাত্রে বেকিং পেপার বিছিয়ে মিশ্রণ ঢেলে ওপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দিতে হবে। তারপর ফ্রিজে কয়েক ঘণ্টা রেখে দিতে হবে যতক্ষণ না পুরোপুরি জমে যায়। জমে গেলে চৌকো টুকরো করে পরিবেশন করা যাবে। ফুলকপি দিয়ে চকোলেট ফাজের মতো ফিউশন ডেজার্ট শুধু নতুন স্বাদই নয়, স্বাস্থ্যকর বিকল্প হিসেবেও নজর কাড়ছে। তরুণ প্রজন্মের মধ্যে এই ধরনের এক্সপেরিমেন্টাল খাবারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা