নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন পেঁপে ঘণ্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখের স্বাদ বদলাতে ঐতিহ্যবাহী বাঙালি নিরামিষ পেঁপে ঘণ্টের কোনও তুলনা হয় না। পেঁপে, ডালের বড়ি আর ঘি-গরম মশলার যুগলবন্দির এই রান্নার স্বাদ অতুলনীয়। এটি বানানো যেমন সহজ, তেমনই পুষ্টিকর। দুপুর  কিংবা রাতের খাবার উভয়ের সাথেই এই মাখা-মাখা পদটি চমৎকার জমে যায়।

উপকরণ

১টি কাঁচা পেঁপে, ১টি আলু, ১/২ কাপ মুগ ডাল বা ডালের বড়ি, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে, সর্ষের তেল/ঘি এবং স্বাদমতো নুন ও চিনি।

পদ্ধতি

প্রথমে কাঁচা পেঁপে ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন। কড়াইতে তেল গরম করে বড়িগুলো বা মুগ ডাল লালচে করে ভেজে তুলে রাখুন। ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন। ফোড়ন থেকে গন্ধ বের হলে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলা ভাল করে কষিয়ে নিন। এবার কুচিয়ে রাখা পেঁপে এবং আলু-মশলার মধ্যে দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। স্বাদমতো নুন ও হলুদ দিন। পেঁপে ও আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রাখুন। সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে ভেজে রাখা বড়িগুলো ভেঙে বা গোটা দিয়ে দিন কিংবা মুগ ডাল দিয়ে দিন। সামান্য চিনি ও চেরা কাঁচা লঙ্কা দিন। মাখা-মাখা হয়ে এলে এবং পেঁপে গলে ঘন্ট পাকিয়ে এলে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

১৫ লাখ টাকা তোলাবাজি মামালায় হাই কোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা কীর্তির

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার