পক্স প্রতিরোধে সজনে ফুল-ডাঁটা আদৌ কার্যকর? কি বলছেন চিকিৎসকেরা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরস্বতী পুজোর সময় থেকেই বাংলার আবহাওয়ায় বসন্তের ছোঁয়া স্পষ্ট হয়ে ওঠে। এই সময় প্রেমের আবহের পাশাপাশি চিকেনপক্সের সংক্রমণ বাড়ে-এমন ধারণা বহুদিনের। বিশেষ করে বাড়ির বয়স্করা এই সময় সজনে ফুল বা সজনে ডাঁটা খাওয়ার পরামর্শ দেন। অনেকের বিশ্বাস, এগুলো ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, এই ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। চিকেনপক্স প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল টিকাকরণ।

চিকেনপক্স কেন বেশি হয় এই সময়ে?

•শীতের শেষ এবং গরমের শুরুতে ভাইরাস সংক্রমণ বাড়ে। 
•ভেরিসেলা-জোস্টার ইরাস এই রোগের জন্য দায়ী।

চিকেনপক্স কেন বেশি হয় এই সময়ে?

•শীতের শেষ এবং গরমের শুরুতে ভাইরাস সংক্রমণ বাড়ে

•ভেরিসেলা-জোস্টার ভাইরাস এই রোগের জন্য দায়ী

•শুরুতে সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ দেখা যায়

প্রাথমিক লক্ষণ কী কী?

•জ্বর

•শরীর ব্যথা ও দুর্বলতা

•মাথাব্যথা

•ক্ষুধামন্দা

•গলা ব্যথা

•৭-১০ দিনের মধ্যে গুটি বা র‍্যাশ বের হওয়া।

কারা বেশি ঝুঁকিতে?

•ছোট শিশু

•বয়স্ক মানুষ

•যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম

রোগটি কতটা ছোঁয়াচে?

চিকেনপক্স অত্যন্ত সংক্রামক

•হাঁচি, কাশি বা সরাসরি সংস্পর্শে ছড়াতে পারে

•গর্ভাবস্থায় সংক্রমণ হলে নবজাতকের ঝুঁকি থাকে

একবার হলে কি আবার হতে পারে?

•সাধারণত একবার হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

তবে প্রথম সংক্রমণ পুরোপুরি প্রকাশ পাওয়ার আগেই চিকিৎসায় চাপা পড়লে পরে আবার হতে পারে।

প্রতিরোধের উপায় কী?

•টিকা নেওয়া সবচেয়ে কার্যকর

•ঘরোয়া টোটকা বা খাবার দিয়ে প্রতিরোধ সম্ভব নয়

•কখন চিকিৎসকের কাছে যাবেন?

•জ্বরের সঙ্গে গুটি দেখা দিলে

•অতিরিক্ত দুর্বলতা বা জটিলতা হলে

•দ্রুত সঠিক চিকিৎসা জরুরি

চিকেনপক্সকে হালকা রোগ ভেবে অবহেলা করা উচিত নয়। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে জটিলতা বাড়তে পারে। তাই সচেতনতা এবং টিকাকরণই সবচেয়ে বড় সুরক্ষা।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের