কোলেস্টেরল ও রক্তচাপের ওষুধে কমছে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের হার্ট অ্যাটাকের ঝুঁকি!

Share:

নিজস্ব প্রতিনিধি: স্থূলতা দীর্ঘদিন ধরেই হৃদরোগের অন্যতম বড় ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে, ৪০ বছরের বেশি বয়সী স্থূল ব্যক্তিদের ক্ষেত্রে কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করছে। 

বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হল, গত কয়েক দশকে স্থূল ব্যক্তিদের মধ্যে স্ট্যাটিনজাতীয় কোলেস্টেরল নিয়ন্ত্রণকারী ওষুধ এবং উচ্চ রক্তচাপের ওষুধ ব্যবহারের হার বেড়ে যাওয়া। নিয়মিত চিকিৎসা ও ওষুধ সেবনের ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি আগের তুলনামূলকভাবে কমেছে। তবে গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও রয়েছে। গবেষকরা জোর দিয়ে বলেছেন যে, এই ফলাফলগুলোর অর্থ এই নয় যে স্থূলতা এখন আর কোন্নও স্বাস্থ্যগত উদ্বেগের বিষয় নয়। রক্তচাপ এবং কোলেস্টেরল ভালভাবে নিয়ন্ত্রণে থাকলেও, স্থূলতা বেশ কিছু গুরুতর রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, যার মধ্যে রয়েছে টাইপ ২ ডায়াবেটিস, কিডনি রোগ, ফ্যাটি লিভার রোগ  ইতাদি।

যদিও  ৪০ বছরের কম বয়সী স্থূল ব্যক্তিদের ক্ষেত্রে এমন ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। কারণ এই বয়সে অনেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না বা প্রয়োজনীয় ওষুধ খান না। ফলে তাদের মধ্যে উচ্চ রক্তচাপ ও খারাপ কোলেস্টেরলের ঝুঁকি এখনও তুলনামূলকভাবে বেশি। তাই ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করানোই সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়