দোকানের মতো মুচমুচে আলু-কচুরি এবার ঘরেই! রইল সহজেই বানানোর রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টিপটিপ বৃষ্টি আর এক কাপ গরম চায়ের সঙ্গে যদি থাকে গরমাগরম খাস্তা আলুর কচুরি, তাহলে সন্ধ্যাটা একেবারে জমে যাবে। অনেকেই বাড়িতে কচুরি বানাতে গিয়ে সমস্যায় পড়েন। কখনও তেলে দিলে ফেটে যায়, কখনও আবার মুচমুচে হয় না। তবে কয়েকটি সহজ কৌশল মেনে চললেই বাড়িতেই বানানো যাবে দোকানের মতো  খাস্তা আলুর কচুরি।

উপকরণ

২ কাপ ময়দা, ৩ টেবিল চামচ সাদা তেল বা ঘি, ১/২ চা চামচ নুন, প্রয়োজনমতো জল, ৫টি সেদ্ধ আলু, ১ চা চামচ জিরে, ১/২ চা চামচ মৌরি (ঐচ্ছিক), ১ চা চামচ আদা কুচি, ২টি কাঁচালঙ্কা কুচি, ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, এক চিমটি হিং, স্বাদমতো নুন, ধনেপাতা কুচি ও ভাজার জন্য তেল।

পদ্ধতি

ময়দার ময়ান ভালভাবে তৈরি করুন। এরপর অল্প অল্প জল দিয়ে শক্ত কিন্তু মসৃণ ডো তৈরি করুন। ভেজা কাপড় দিয়ে ঢেকে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। কড়াইয়ে সামান্য তেল গরম করে জিরে, মৌরি ও হিং ফোড়ন দিন। এরপর আদা, কাঁচালঙ্কা দিয়ে নেড়ে সেদ্ধ আলু চটকে দিন। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন মিশিয়ে ভালভাবে কষিয়ে শেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করুন। ডো থেকে ছোট লেচি কেটে বেলে নিন। মাঝখানে আলুর পুর ভরে মুখ বন্ধ করে আলতো করে আবার বেলে কচুরির আকার দিন। খেয়াল রাখবেন, খুব পাতলা যেন না হয়। কড়াইয়ে মাঝারি গরম তেলে কচুরি ছেড়ে অল্প আঁচে ভাজুন। এতে কচুরি সুন্দরভাবে ফুলবে এবং বাইরে থেকে খাস্তা হবে। দু’পিঠ সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। গরম আলুর দম, টক-মিষ্টি তেঁতুলের চাটনি কিংবা শুধু এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গেই পরিবেশন করুন এই খাস্তা আলুর কচুরি।

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা