আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নাঘরে এমন কত পুরনো স্বাদ রয়েছে যেগুলি সময়ের সঙ্গে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তেমনই এক পদ ‘ডালের বড়ার টক’। খুব বেশি ঝক্কিও নেই এই রান্নায়। হাতের কাছে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায়। মুসুর ডাল কিংবা মটর ডাল ভিজিয়ে বেটে ছোট ছোট বড়া তৈরি করে তেলে ভেজে নিতে হয়। এরপর তেঁতুল অথবা কাঁচা আম দিয়ে তৈরি করা হয় টক-মিষ্টি ঝোল। সেই ঝোলেই ডালের বড়াগুলি কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু ডালের বড়ার টক।

উপকরণ:

মুসুর ডাল বা মটর ডাল

তেঁতুল অথবা কাঁচা আম

কাঁচালঙ্কা

নুন

হলুদ

চিনি

পাঁচফোড়ন

শুকনো লঙ্কা

সাদা তেল অথবা সর্ষের তেল

পদ্ধতি

প্রথমে ডাল ভাল করে ধুয়ে কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে ডালটি বেটে নিন। এর সঙ্গে সামান্য নুন, কাঁচালঙ্কা কুচি ও প্রয়োজনমত হলুদ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ছোট বড়া আকারে ছেড়ে দিন। আঁচ মাঝারি রেখে বড়াগুলি দু’পিঠ সোনালি করে ভেজে তুলে রাখুন। এবার অন্য একটি কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ও পাঁচফোড়নের ফোড়ন দিন। তেঁতুল ব্যবহার করলে আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখে তার জল ছেঁকে নিন। কাঁচা আম ব্যবহার করলে আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিন। ফোড়নে তেঁতুলের জল অথবা কাঁচা আম দিয়ে প্রয়োজনমতো জল, নুন ও চিনি মিশিয়ে ফুটতে দিন। টক-মিষ্টি স্বাদ ঠিকমতো তৈরি হলে ভাজা বড়াগুলি ঝোলে দিয়ে দিন। আরও কয়েক মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। 

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

রাতের অন্ধকারে পঞ্জাবি গায়ক গুলাব সিধুর বাড়িতে গুলি হামলা, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক