ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এপার বাংলা-ওপার বাংলার যতই মতের অমিল থাক, ইলিশের স্বাদ নিয়ে বাঙালির আবেগে কোনও ভাগাভাগি নেই। শ্রাবণের বৃষ্টিভেজা দিনে গরম ভাত, ইলিশের তেল আর সঙ্গে একটু কাঁচালঙ্কা-এই সুখের তুলনা মেলা ভার। তবে ইলিশ ভাজা, ভাপা কিংবা ঝোল খেতে খেতে যদি একটু নতুন স্বাদ চেখে দেখতে চান, তা হলে বানিয়ে ফেলতে পারেন কুমড়োর ডগা দিয়ে আচারি ইলিশ। ইলিশের তেলতেলে মিষ্টত্ব, লঙ্কার আচারের টক-ঝাল স্বাদ আর কচি কুমড়োর ডগার মাটির গন্ধ-তিনের মেলবন্ধনে তৈরি হবে একেবারে অন্য রকম একটি পদ। গরম ভাতের সঙ্গে এই মাছ পাতে পড়লে দ্বিতীয়বার ভাত নেওয়া আটকানোই কঠিন।

 উপকরণ

•ইলিশ ৮০০ গ্রাম (৫-৬ টুকরো)

•লঙ্কার আচার ৩ টেবিল চামচ

•আদা বাটা ১ চা চামচ

•জিরে বাটা ১ চা চামচ

•হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ

•সর্ষের তেল ১০০ মিলি

•কচি কুমড়োর ডগা – ১০-১২টি

•নুন স্বাদমতো

লঙ্কার আচার তৈরির জন্য: কাঁচা লঙ্কা ২০০ গ্রাম, রসুন ৪০ গ্রাম, আদা ৪০ গ্রাম, কাঁচা আম ১০০ গ্রাম, পাঁচফোড়ন ১৫ গ্রাম, কালো সর্ষে বাটা আধ কাপ, জিরে গুঁড়ো ১০ গ্রাম, ভিনিগার ১ কাপ, সর্ষের তেল ১৫০ মিলি এবং নুন।

 প্রণালী

প্রথমে আচার তৈরি করে নিতে হবে। কাঁচা লঙ্কা, রসুন, আদা ও কাঁচা আম ছোট টুকরো করে ভিনিগারের মধ্যে ব্লাঞ্চ করে নিন। এরপর পাঁচফোড়ন, সর্ষে বাটা, জিরে গুঁড়ো, সর্ষের তেল ও নুন মিশিয়ে কাচের বয়ামে ভরে ১-২ দিন রেখে দিন। এবার ইলিশে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছ হালকা ভেজে তুলে রাখুন। অন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে আদা বাটা, জিরে বাটা ও হলুদ কষিয়ে কচি কুমড়োর ডগা দিয়ে দিন। অল্প জল দিয়ে ফুটতে দিন। এরপর ভাজা ইলিশ ও তৈরি করা লঙ্কার আচার দিয়ে ঢেকে রান্না করুন। মাছ সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কুমড়োর ডগায় আচারি ইলিশ।

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড