‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

Share:

নিজস্ব প্রতিনিধি:  ‘আপনার মেয়েকে খুন করেছি!’ টেলিফোনে শাশুড়িকে ফোন করে ঠাণ্ডা গলায় এমনটাই বললেন গুণধর জামাই। এই কথা শুনে কোনও মায়ের অবস্থা ঠিক কি হতে পারে তা আন্দাজ করা বোধহয় সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। স্ত্রীকে নৃশংসভাবে খুন করার পর পালিয়ে যাওয়ার বদলে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত। দাম্পত্য অশান্তির জেরেই কি এই ভয়াবহ পরিণতি? কর্নাটকের  ঘটনায় শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা।  দাম্পত্য অশান্তির পরিণতি যে এমন ভয়াবহ হতে পারে তা আরও একবার সামনে এনেছে এই ঘটনা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম পদ্মা (৩০)। তিনি গৌরীবিদানুর শহরের বাসিন্দা। অভিযুক্ত স্বামীর নাম চন্দ্র (৩৪)। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার তাতাহল্লি গ্রামে। জানা গিয়েছে, পদ্মা নিজের বাপের বাড়িতে ছিলেন। সেই সময়  স্বামী চন্দ্র কথার ছলে ভুলিয়ে  তাঁকে বাড়ি থেকে বাইরে নিয়ে যান। অভিযোগ, গ্রামের শেষ প্রান্তে একটি বাগানের মধ্যে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পদ্মার। এরপরই অভিযুক্ত ব্যক্তি শাশুড়ি নরসাম্মাকে ফোন করেন।  জানান, তাঁর মেয়েকে হত্যার কথা। এই কথা জানানোর পরই গৌরীবিদানুর গ্রামীণ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন চন্দ্র। পুলিশের কাছে নিজের অপরাধের কথাও স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

অন্যদিকে, মেয়ের মৃত্যুর ঘটনায় সিদলাঘাট্টা গ্রামীণ থানায় খুনের অভিযোগ দায়ের করেন নরসাম্মা। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় থানার পুলিশ কর্তারা। পুলিশ জানিয়েছে, পদ্মার গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। পাশাপাশি শরীরের অন্য জায়গাতেও একাধিক ছুরিকাঘাতের চিহ্ন মিলেছে। পদ্মার মায়ের দাবি, গত প্রায় দু’বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। তবে ঠিক কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক