মাছ-মাংস ম্যারিনেট করার সময় এই ভুলগুলি করলেই নষ্ট হতে পারে রান্নার স্বাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে সঠিক ম্যারিনেশনের উপর। মাছ, মাংস কিংবা পনির রান্নার আগে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তা আরও নরম, রসালো ও সুস্বাদু হয়ে ওঠে। তবে ম্যারিনেট করার সময় ছোট কিছু ভুলই কিন্তু পুরো রান্নার স্বাদ মাটি করে দিতে পারে। তাই সুস্বাদু রান্না করতে চাইলে ম্যারিনেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মাথায় রাখা জরুরি। 

জল দিয়ে ম্যারিনেট করবেন না: সাধারণত তেল, মশলা, দই বা লেবুর রস দিয়েই ম্যারিনেশন করা হয়। বিশেষ করে তন্দুরি বা গ্রিল জাতীয় রান্নায় কখনও জল ব্যবহার করা উচিত নয়। দই ব্যবহার করলে আগে তার অতিরিক্ত জল ঝরিয়ে নেওয়াই ভালো। এতে মশলা ভালোভাবে মাছ বা মাংসের সঙ্গে মিশে যায়। 

মাছ বেশি সময় ম্যারিনেট করে রাখবেন না: মাংস চাইলে সারা রাত ফ্রিজে ম্যারিনেট করে রাখা যায়। কিন্তু মাছের ক্ষেত্রে এতটা সময় রাখা ঠিক নয়। সাধারণত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টাই যথেষ্ট। বেশি সময় রাখলে মাছের স্বাদ তিক্ত হয়ে যেতে পারে এবং গঠনও নরম হয়ে ভেঙে যেতে পারে।

বেশি নুন দেবেন না: ম্যারিনেশনের সময় বেশি নুন দেওয়া ঠিক নয়। কারণ রান্নার সময় প্রয়োজন অনুযায়ী নুন বাড়ানো যায়। কিন্তু আগে থেকেই বেশি নুন দিয়ে ফেললে পরে তা ঠিক করা কঠিন হয়ে যায় এবং রান্নার স্বাদও নষ্ট হতে পারে।

গরমে বাইরে রাখবেন না: ম্যারিনেট করা মাছ বা মাংস কখনও ঘরের গরমে ফেলে রাখা উচিত নয়। এতে খাবার নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সবসময় ঢেকে ফ্রিজে রাখাই নিরাপদ এবং এতে খাবারের তাজাভাবও বজায় থাকে।

সঠিক পাত্র ব্যবহার জরুরি: ম্যারিনেশনের জন্য কাচ বা স্টিলের পাত্র ব্যবহার করা সবচেয়ে ভালো। অ্যালুমিনিয়ামের পাত্রে টক উপকরণ ব্যবহার করলে খাবারের স্বাদ বদলে যেতে পারে।

ঢেকে রাখুন: ম্যারিনেট করার পর পাত্র খোলা রাখবেন না। স্টিলের ঢাকনা বা ট্রান্সপারেন্ট ফয়েল দিয়ে ঢেকে রাখুন। এতে বাইরের গন্ধ বা পোকামাকড় ঢুকতে পারে না এবং মশলার সুগন্ধও অটুট থাকে। সঠিক উপায়ে ম্যারিনেট করলে সাধারণ রান্নাও হয়ে উঠতে পারে রেস্তোরাঁর মতো সুস্বাদু। তাই মাছ-মাংস রান্নার আগে ম্যারিনেশনের সময় এই ভুলগুলি এড়িয়ে চললে খাবারের স্বাদ ও গুণ—দুটোই থাকবে একদম পারফেক্ট।

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

মাত্র ৯ হাজার টাকায় কলকাতা থেকে কেদারনাথ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?