ড্রিম ক্যাচার ঘরে রাখছেন? এই ৫ বাস্তু নিয়ম না মানলে বাড়তে পারে নেতিবাচক প্রভাব

Share:

নিজস্ব প্রতিনিধি:  বর্তমানে ঘর সাজানোর জনপ্রিয় সামগ্রীর তালিকায় ড্রিম ক্যাচারের নাম অন্যতম। অনেকেই শৌখিন সাজসজ্জার অংশ হিসেবে ঘরে ড্রিম ক্যাচার ঝুলিয়ে রাখেন। তবে বাস্তুশাস্ত্র মতে, এটি শুধু সৌন্দর্য বাড়ানোর বস্তু নয়, বরং ঘরে ইতিবাচক শক্তি টানার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। মনে করা হয়, ড্রিম ক্যাচার ঘরের নেগেটিভ এনার্জি দূর করে শান্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করে।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, ড্রিম ক্যাচারের গোলাকার অংশটি ‘সার্কেল অফ লাইফ’ বা জীবনচক্রের প্রতীক। অর্থাৎ মানুষ কর্মফলের ভিত্তিতে যেখান থেকে যাত্রা শুরু করে, একসময় আবার সেখানেই ফিরে আসে। তবে শুধুমাত্র ড্রিম ক্যাচার কিনে ঘরে রাখলেই সুফল পাওয়া যায় না। এটি সঠিক জায়গায়, সঠিকভাবে না রাখলে উল্টে এর প্রভাব কমে যেতে পারে বলেও মত অনেকের।তাই ড্রিম ক্যাচার ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম জেনে নেওয়া জরুরি। দেখে নিন কোন ৫টি নিয়ম মানা প্রয়োজন।

১. সঠিক দিকে ঝুলিয়ে রাখুন: বাস্তুশাস্ত্র অনুযায়ী, ড্রিম ক্যাচার পূর্ব দিক বা উত্তর-পশ্চিম দিকে ঝুলিয়ে রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই দিকগুলিতে রাখলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবং পারিবারিক পরিবেশ শান্ত থাকে। শোবার ঘর বা বসার ঘরে এই দিক বেছে নেওয়া যেতে পারে।

২. দেওয়ালে আটকে রাখবেন না: অনেকেই দেওয়ালে সাজিয়ে রাখার জন্য ড্রিম ক্যাচার পেরেক দিয়ে আটকে দেন। কিন্তু বাস্তুমতে এটি ঠিক নয়। ড্রিম ক্যাচার এমনভাবে ঝুলিয়ে রাখতে হবে, যাতে তা বাতাসে হালকা দুলতে পারে। এর ফলে ইতিবাচক শক্তির প্রবাহ সক্রিয় থাকে বলে বিশ্বাস করা হয়।

৩. রান্নাঘরে রাখা একেবারেই নয়:রান্নাঘরে ড্রিম ক্যাচার রাখা উচিত নয়। কারণ রান্নার ধোঁয়া, তেল, মশলার গন্ধ ও ময়লা এতে জমে গিয়ে এর সৌন্দর্য নষ্ট করতে পারে। পাশাপাশি বাস্তুমতে এর ইতিবাচক শক্তিও বাধাগ্রস্ত হয়।

৪. পাখার নীচে ঝুলিয়ে রাখবেন না:অনেকে ভাবেন সবসময় নড়াচড়া করলে ড্রিম ক্যাচার বেশি কার্যকর হবে, তাই পাখার নীচে ঝুলিয়ে রাখেন। কিন্তু বাস্তু অনুযায়ী, প্রাকৃতিক হাওয়ায় দুললে তা শুভ হলেও, কৃত্রিম বাতাসে সবসময় দুলতে থাকলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

৫. খোলা জায়গায় রাখুন, বন্ধ ঘরে নয়:ড্রিম ক্যাচারের অর্থই হলো মুক্তি ও প্রবাহ। তাই এটি এমন জায়গায় রাখা উচিত, যেখানে আলো-বাতাস চলাচল করে। যেমন জানালার পাশে, বারান্দায় বা খোলা ঘরে। স্টোররুম, অন্ধকার ঘর বা দীর্ঘদিন বন্ধ থাকা জায়গায় এটি রাখা ঠিক নয়।

বর্তমানে ড্রিম ক্যাচার শুধু বাস্তুর কারণে নয়, ইন্টেরিয়র ডেকর হিসেবেও জনপ্রিয়। বিভিন্ন রঙ, ডিজাইন ও আকারে পাওয়া যায় বলে অনেকেই ঘরের সৌন্দর্য বাড়াতে এটি ব্যবহার করেন। তবে যদি বাস্তু মেনে রাখতে চান, তাহলে সঠিক নিয়মে রাখাই ভালো। ড্রিম ক্যাচার ঘরে রাখার আগে শুধু সৌন্দর্য নয়, সঠিক স্থান ও পদ্ধতির দিকেও নজর দেওয়া জরুরি। বাস্তুশাস্ত্র মানলে এটি ঘরের পরিবেশ আরও ইতিবাচক ও শান্ত রাখতে সাহায্য করতে পারে বলে বিশ্বাস করা হয়।

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার