গরমে স্বস্তি পেতে ঘরেই বানান ডাবের পুডিং, স্বাদে মন ভরবে এক চামচেই

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমে ঠাণ্ডা-ঠাণ্ডা মিষ্টি খেতে মন চাইলে ডাবের পুডিং হতে পারে একেবারে অন্যরকম একটি পছন্দ। ডাবের নরম শাঁস আর দুধের মিশেলে তৈরি এই পুডিং যেমন সুস্বাদু, তেমনই দেখতে আকর্ষণীয়। বাড়িতে থাকা কয়েকটি সহজ উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারেন ডাবের পুডিং। অতিথি আপ্যায়ন থেকে দুপুরের খাবারের পর মিষ্টিমুখ সবেতেই জমবে এই ঠাণ্ডা ডেজার্ট।

উপকরণ

ডাবের শাঁস – ১ কাপ

ডাবের জল – ১ কাপ

দুধ – ২ কাপ

কনডেন্সড মিল্ক – ১/২ কাপ

চিনি – ২-৩ টেবিল চামচ

জিলেটিন – ১ টেবিল চামচ

গরম জল – ৩ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ

ভ্যানিলা এসেন্স – ১/২ চা চামচ

কোরানো নারকেল – ২ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে ডাবের শাঁস ছোট টুকরো করে কেটে নিন। ডাবের জল ও ডাবের শাঁস ব্লেন্ডারে দিয়ে হালকা করে ব্লেন্ড করে রাখুন। একেবারে মিহি না করে সামান্য দানা রাখলে পুডিংয়ে সুন্দর টেক্সচার পাওয়া যাবে। এবার একটি পাত্রে দুধ নিয়ে মাঝারি আঁচে গরম করুন। এর মধ্যে চিনি ও কনডেন্সড মিল্ক দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। অন্য একটি বাটিতে কর্নফ্লাওয়ার সামান্য ঠান্ডা দুধে গুলে নিয়ে দুধের মধ্যে ঢেলে দিন। অনবরত নাড়তে থাকুন, যাতে দলা না পাকিয়ে যায়। দুধ সামান্য ঘন হয়ে এলে আঁচ কমিয়ে দিন। এবার ব্লেন্ড করে রাখা ডাবের মিশ্রণটি ঢেলে ভালভাবে মিশিয়ে নিন। ভ্যানিলা এসেন্স দিয়ে আরও একবার নাড়ুন। গরম জলে জিলেটিন ভালভাবে গুলে নিন। জিলেটিন সম্পূর্ণ গলে গেলে সেটি দুধ-ডাবের মিশ্রণে ঢেলে দ্রুত মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ছোট বাটি বা একটি বড় ছাঁচে ঢেলে ঘরের তাপমাত্রায় কিছুটা ঠান্ডা হতে দিন। তারপর অন্তত ৪-৫ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ