বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের চিকেন কিমা মটর, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রোজকার রান্নায় চিকেনের ঝোল কিংবা কষা খেতে খেতে একঘেয়েমি লাগছে? তা হলে স্বাদবদল করতে বানিয়ে ফেলতে পারেন চিকেন কিমা মটর। মুরগির মাংসের কিমা আর কচি মটরের মেলবন্ধনে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনই ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে দিব্যি মানিয়ে যায়। বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়েই অল্প সময়ে তৈরি করা সম্ভব এই রান্না। শীতের মরসুমে টাটকা মটরশুঁটি দিয়ে বানালে স্বাদ আরও বাড়ে। রইল সহজ রেসিপি।

উপকরণ

চিকেন কিমা-২৫০ গ্রাম
মটরশুঁটি- ১ কাপ
পেঁয়াজ কুচি-২টি মাঝারি
টম্যাটো কুচি-১টি বড়
আদা-রসুন বাটা-১ টেবিল চামচ
কাঁচালঙ্কা -২টি
জিরে- আধ চা চামচ
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
লঙ্কার গুঁড়ো-১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
জিরে গুঁড়ো -আধ চা চামচ
গরমমশলা গুঁড়ো- আধ চা চামচ
তেল -২ টেবিল চামচ
নুন- স্বাদ অনুযায়ী
ধনেপাতা কুচি-সামান্য
জল -প্রয়োজনমতো

আরও পড়ুনঃ এক থালা ভাত নিমেষে হবে শেষ, বানিয়ে ফেলুন কচুপাতা ও চিংড়ির এই সুস্বাদু পদ

প্রণালী

কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিন। তার পর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার টম্যাটো কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও নুন দিয়ে ভাল করে কষান। টম্যাটো নরম হয়ে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন মশলা তৈরি। কড়াইয়ে চিকেন কিমা দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট নাড়তে থাকুন, যাতে কিমার দলা না থাকে। তার পর মটরশুঁটি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ১২-১৫ মিনিট রান্না করুন। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না নিশ্চিত করুন। প্রয়োজন হলে আরও কিছুক্ষণ রান্না করুন। শেষে গরমমশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিকেন কিমা মটর।

জলখাবারে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা মুচমুচে এলো-ঝেলো

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

১৩৪ টনের ২৪টি এসি পর্যাপ্ত নয়, তাই কি চোরবাগান মণ্ডপের ভিতরে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ

লুচির সঙ্গে জমে যাবে এই পদ, বানিয়ে নিন এঁচোড় দিয়ে ছোলার ডাল

মেয়ে ভেবে করেছিলেন প্রেম, ফাঁদে পড়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন হায়দরাবাদের পুলিশকর্তা

বিজয়ার মিষ্টিমুখ হোক ঘরোয়া তিলের নাড়ুতে, রইল সহজ রেসিপি

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক