সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে সক্রিয় ছিলেন তাঁরা। এ বার সশস্ত্র আন্দোলনের পথ ছেড়ে সমাজের মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন মাওবাদী দম্পতি। শুক্রবার কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মঙ্গল ও মালতী। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে ঝাড়খণ্ডে একাধিক মামলা রয়েছে।

জানা গিয়েছে, মঙ্গল পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা। মালতীর বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে দলমা এলাকায় সক্রিয় ছিলেন মঙ্গল। পরে তিনি সারান্ডার জঙ্গলে চলে যান। পরবর্তী সময়ে মালতীও তাঁর সঙ্গে ওই এলাকায় সক্রিয় হন।শুক্রবার সকালে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের কাছে একটি একে-৪৭ এবং একটি ইনসাস রাইফেল জমা দিয়ে আত্মসমর্পণ করেন তাঁরা। পুলিশ জানিয়েছে, মঙ্গলের বিরুদ্ধে ঝাড়খণ্ডে ছ’টি থেকে সাতটি মামলা রয়েছে। তাঁর মাথার দাম ধার্য হয়েছিল পাঁচ লক্ষ টাকা। মালতীর মাথার দাম ছিল দু’লক্ষ টাকা।

আরও পড়ুনঃ কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, ২০১০ সালে মাওবাদী সংগঠনে যোগ দিয়েছিলেন মঙ্গল। ২০১১-১২ সালের পর তিনি ঝাড়খণ্ডে চলে যান। মাওবাদী নেতা কিষেণজির সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে পুলিশ সূত্রে খবর। আত্মসমর্পণের পর মঙ্গল জানান, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব নয় বলেই তাঁরা মনে করছেন। তাই সেই পথ ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসতে চান তাঁরা। উল্লেখ্য, এর আগে কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন মাওবাদী নেত্রী পুষ্পা ওরফে হয়েছিলেন। এ বার মঙ্গল ও মালতীর আত্মসমর্পণ। 

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

জলখাবারে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা মুচমুচে এলো-ঝেলো

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

১৩৪ টনের ২৪টি এসি পর্যাপ্ত নয়, তাই কি চোরবাগান মণ্ডপের ভিতরে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল?

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট