চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এই ঘটনায় মাইকে বিভ্রান্তিকর ঘোষণা করার অভিযোগে আরও এক ঘোষককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বাবু মজুমদার ওরফে কালিয়া। এর আগে সেন্টু নামে আরও এক ঘোষককে গ্রেফতার করা হয়েছিল।

সূত্রের খবর, গত শনিবার, দুর্গাপুজোর প্রথম সপ্তমীতে চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে প্রবল ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। আহত হন অন্তত ২৫ জন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে শহরজুড়ে। অভিযোগ, মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সেই সময় মাইকে ঘোষণা করা হয়, মণ্ডপের একাংশ ভেঙে পড়েছে। এই ঘোষণার পর আতঙ্কিত দর্শনার্থীরা এদিক-ওদিক ছুটতে শুরু করেন। তাতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও ওই ঘোষণার নেপথ্যে কারা ছিলেন এবং কী উদ্দেশ্যে তা করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকেই ঘোষকদের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে নদিয়া থেকে সেন্টুকে আটক করে লালবাজারে নিয়ে আসা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। এবার গ্রেফতার করা হল বাবু মজুমদারকে। কার নির্দেশে তাঁরা ওই ঘোষণা করেছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ দশমী নয়, একাদশীর সন্ধ্যায় হয় রাবণ দহন! ৩৯ বছরের রীতি আজও অটুট এই গ্রামে…

এদিকে, ঘটনার তদন্তে রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ওই দল ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। কীভাবে এই বিপর্যয় ঘটল, মাইকে ঘোষণার সঙ্গে তার কোনও যোগ ছিল কি না এবং দায় কার, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খালে, নিহত ৪ ফটোগ্রাফার

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! বন্ধ কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

পুত্রসন্তানের শখ মেটাতে ২০ হাজার টাকায় দুই শিশুকে কিনে ধৃত ব্যক্তি

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

হোটেলের ঘর থেকে উদ্ধার অসমের মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের পুলিশ আধিকারিকের দেহ, খুন নাকি আত্মহত্যা?

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে