কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল থেকে কাউকে দলে নিয়ে প্রার্থী না করার বিষয়ে অবস্থান ছিল রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের। কিন্তু সেই অবস্থানে বোধহয় কিছুটা বদল করছে গেরুয়া শিবির। কলকাতা পুরসভার ভোটে সম্ভবত তৃণমূল থেকে কয়েকজন প্রাক্তন কাউন্সিলরকে টিকিট দিতে পারে বিজেপি। এমনটাই জল্পনা শুরু হয়েছে। কারা পুরভোটে প্রার্থী হবেন সেই বিষয়ে একটি ড্রপ বক্স দলীয় অফিসের বাইরে লাগিয়েছিল পদ্ম শিবির। তাতে বেশ কয়েকজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বায়ো ডাটা জমা দিয়েছেন বলে শোনা যাচ্ছে। পুরভোটের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্পষ্টভাবে জানিয়েছিলেন, বিজেপি পুরভোটে তাঁকেই প্রার্থী করবে, যাঁর জেতার ক্ষমতা রয়েছে। সঙ্গে থাকতে হবে স্বচ্ছ ভাবমূর্তি, তোলাবাজি বা কালিমালিপ্ত হলে চলবে না। এবার সেই তালিকায় কী ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রয়েছেন?

জল্পনা শুরু হয়েছে। বিজেপি সূত্রে খবর, ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কলকাতা পুরভোটে প্রার্থী হতে চেয়ে আর্জি জানিয়েছেন। সেই তালিকায় রয়েছে প্রাক্তন মেয়র পারিষদ, চেয়ারম্যানদের নাম। তাঁদের মধ্যে ২৫ জনের নাম ঝাড়াই বাছাই করে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে। দুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কয়েকজন তৃণমূল কাউন্সিলরের নাম। যাঁরা বিজেপির টিকিট পেতে পারেন। তাঁর মধ্যে রয়েছেন জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা বিশ্বাস-দের মতো কাউন্সিলররা। যদিও তাঁদের টিকিট দেওয়া হবে না বলে জানিয়েছিলেন শমীক। কিন্তু সেই বিষয়ে কিছুটা সিদ্ধান্ত বদল করেছে রাজ্য বিজেপি। তেমনটাই সূত্রের খবর।

আরও পডুন: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট

কলকাতা ও হাওড়া পুরসভায় আগামী নভেম্বর মাসেই নির্বাচন। সেই কথা মাথাতে রেখেই আজ, শুক্রবার বিজেপির দলীয় কার্যালয়ে বৈঠকে বসেছেন গেরুয়া শিবিরের নেতারা। পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের উপস্থিতিতে শুরু হয়েছে বৈঠক। তাতে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, উমেশ রাই, তাপস রায়, রীতেশ তেওয়ারি ও রুদ্রনীল ঘোষরা। সূত্রের খবর, এই বৈঠকেই পুরভোটে প্রার্থীদের নাম চূড়ান্ত করবে বিজেপি নেতৃত্ব। আগামী সপ্তাহে সেই প্রার্থীতালিকা প্রকাশ করার কথা রয়েছে গেরুয়া শিবিরের তরফে।

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

জলখাবারে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা মুচমুচে এলো-ঝেলো

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

১৩৪ টনের ২৪টি এসি পর্যাপ্ত নয়, তাই কি চোরবাগান মণ্ডপের ভিতরে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল?

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট