জলখাবারে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা মুচমুচে এলো-ঝেলো

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসব হোক কিংবা বিকেলের চায়ের আড্ডা, মিষ্টিমুখের জন্য বাড়িতে তৈরি খাবারের জুড়ি মেলা ভার। আর বাঙালির চিরাচরিত মিষ্টির তালিকায় এলো-ঝেলোর নাম থাকবে না, তা কি হয়! ময়দা, ঘি ও মৌরির মিশেলে তৈরি এই মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। বাইরে মুচমুচে আর চিনির রসে মাখানো এলো-ঝেলো ছোট থেকে বড় সকলেরই পছন্দের। দোকান থেকে না কিনে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন এই ঐতিহ্যবাহী মিষ্টি।

উপকরণ

২ কাপ ময়দা, ৪ টেবিল চামচ ঘি, ১ চা চামচ মৌরি, এক চিমটি নুন, প্রয়োজনমতো জল, ভাজার জন্য সাদা তেল, ১ কাপ চিনি, ১/২কাপ জল ও ২টি এলাচ।

পদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে ময়দা, ঘি, মৌরি ও নুন ভাল করে মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে শক্ত মণ্ড তৈরি করুন। মণ্ডটি ঢেকে ২০-৩০ মিনিট রেখে দিন।এবার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিন। ছুরি দিয়ে মাঝখানে সমান্তরালভাবে কয়েকটি দাগ কাটুন। তবে দুই প্রান্ত অক্ষত রাখবেন। এরপর সাবধানে পাকিয়ে এলো-ঝেলোর পরিচিত নকশা তৈরি করুন।কড়াইয়ে তেল গরম করে এলো-ঝেলোগুলি ধীরে ধীরে ভেজে সোনালি ও মুচমুচে করে নিন। অন্য একটি পাত্রে চিনি ও জল দিয়ে ফুটিয়ে নিন। সঙ্গে এলাচ দিন। চিনির রস কিছুটা ঘন ও আঠালো হয়ে এলে আঁচ কমিয়ে দিন। এবার ভাজা এলো-ঝেলোগুলি চিনির রসে ভাল করে মাখিয়ে তুলে রাখুন। রস শুকিয়ে মিষ্টির গায়ে চিনির আস্তরণ বসে গেলে পরিবেশনের জন্য প্রস্তুত আপনার ঘরোয়া এলো-ঝেলো।

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

১৩৪ টনের ২৪টি এসি পর্যাপ্ত নয়, তাই কি চোরবাগান মণ্ডপের ভিতরে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল?

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা