আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছের স্বাদ পছন্দ করেন কিন্তু নিরামিষ খাবারই খেতে চান? তাহলে আপনার জন্য আদর্শ হতে পারে এই নিরামিষ ‘ফিশ ফ্রাই’ রেসিপি। দেখতে প্রায় অন্যান্য মাছের ফ্রাইয়ের মতো হলেও এটি সম্পূর্ণ নিরামিষ উপকরণে তৈরি। আলু, কাঁচা কলা ও সুগন্ধি মশলার মিশেলে তৈরি এই অভিনব পদ সন্ধ্যার জলখাবারের জন্য আদর্শ ।

উপকরণ

২টি কাঁচা কলা, ২টি মাঝারি আলু, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা, ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, ১/২ চা-চামচ গরম মশলা গুঁড়ো, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদমতো নুন, ১ কাপ ব্রেডক্রাম্ব, ২ টেবিল চামচ ময়দা, প্রয়োজনমতো জল, ভাজার জন্য তেল।

প্রদ্ধতি

প্রথমে কাঁচা কলা ও আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালভাবে মেখে নিন। এবার এর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা গুঁড়ো, গরম মশলা, ধনেপাতা ও নুন মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ থেকে লম্বাটে মাছের আকৃতির চপ তৈরি করুন। একটি পাত্রে ময়দা ও সামান্য জল মিশিয়ে পাতলা ব্যাটার বানিয়ে নিন। প্রতিটি চপ প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে ফ্রাইগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের উপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

গরম গরম ভেজ ফিশ ফ্রাই পরিবেশন করুন কাসুন্দি, পুদিনা চাটনি বা টমেটো সসের সঙ্গে। এছাড়াও মাছের মতো টেক্সচার পেতে মিশ্রণে সামান্য সয়া গ্র্যানিউলস ব্যবহার করতে পারেন। অতিরিক্ত মুচমুচে করতে ডাবল কোটিং করে ব্রেডক্রাম্ব লাগান। স্বাদে অনন্য, দেখতে আকর্ষণীয় এবং সম্পূর্ণ নিরামিষ এই  ভেজ ফিশ ফ্রাই হতে পারে আপনার রান্নাঘরের নতুন চমক।

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা