বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিকেলের আড্ডার আমেজ আরও জমিয়ে তুলতে মুচমুচে ডিমের ডেভিলের জুড়ি মেলা ভার! বাইরে মুচমুচে আর ভেতরে নরম সেদ্ধ ডিম ও আলুর পুরের এই যুগলবন্দি ছোট থেকে বড় সবারই ভীষণ প্রিয়। দোকানে তো সবসময়ই কিনে খান, তবে খুব সহজে সাধারণ কিছু উপকরণ দিয়ে দোকানের মতো্ই ডিমের ডেভিল বাড়িতেই বানিয়ে নেওয়া যায়।

উপকরণ

৪টি সেদ্ধ  ডিম, ২টি বড় সেদ্ধ আলু, ১ কাপ পেঁয়াজ কুচি, ২০০ গ্রাম মটন কিমা, ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ  লঙ্কা গুঁড়ো,৩ চা চামচ আদা-রসুন বাটা, ৪ চা চামচ ভাজা মশলা, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ টেবিল চামচ ময়দা,৩ কাপ সাদা তেল, ১ কাপ ব্রেডক্রাম্ব ,৩ চামচ কুচোনো ধনেপাতা, স্বাদমতো নুন ও গোলমরিচ ।

পদ্ধতি

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন বাটা ও লঙ্কা কুচি দিয়ে সেদ্ধ মটন কিমা দিয়ে কষে নিন। এবার চটকানো আলু, সব গুঁড়ো মশলা ও নুন দিয়ে ভাল করে নেড়েচেড়ে পুর বানিয়ে ঠাণ্ডা করুন। হাতে সামান্য তেল মেখে কিছুটা আলুর পুর নিন। অর্ধেক কেটে রাখা ডিম চারপাশ থেকে আলু দিয়ে ঢেকে ডিমের মতো ডিম্বাকৃতি রূপ দিন। তৈরি করা ডেভিলগুলো প্রথমে শুকনো ময়দায় মাখিয়ে নিন। তারপর ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োয় কোট করুন। মুচমুচে ভাব বাড়াতে আরও একবার ডিমে ডুবিয়ে পুনরায় বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন। কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে ডেভিলগুলো সোনালী-বাদামী করে ভেজে তুলুন। গরম গরম ডিমের ডেভিলের ওপর সামান্য বিট নুন ছড়িয়ে, সাথে কাসুন্দি, টমেটো সস আর পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করুন ।

 

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের