আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রবল ঝড়বৃষ্টি বা তীব্র গরম ও অস্বস্তিকর আর্দ্রতা। বর্ষা শুরুর আগে  আবহাওয়ার এই দ্রুত পরিবর্তন শরীরের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ুচাপের হঠাৎ ওঠানামার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়তে পারে, যার ফলে ভাইরাল সংক্রমণ, সর্দি-কাশি, জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যেতে পারে। ভারতে বেশকিছু  জায়গায় তাপপ্রবাহের কারণে তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়, যার পরেই হঠাৎ ধূলোঝড়, বজ্রঝড় এবং ভারী বৃষ্টিপাত হয়, আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনগুলো গরম থেকে সাময়িক স্বস্তি দিয়ে থাকলেও , তবে এগুলো স্বাস্থ্যের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে শরীর দ্রুত জলের পরিমাণ কমে যায়। এর ফলে ডিহাইড্রেশন, ক্লান্তি, মাথাব্যথা এবং দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। বৃষ্টির সময় ভেজা পরিবেশে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিস্তারও বাড়ে, যা সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ, অনেক মানুষ গরম আবহাওয়া থেকে হঠাৎ ঠান্ডা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে প্রবেশ করেন এবং বারবার তাপমাত্রার পরিবর্তনের মুখোমুখি হন। এই পরিস্থিতিতে গলা ব্যথা, সাইনাসের সমস্যা এবং শ্বাসযন্ত্রের অস্বস্তি তৈরি করতে পারে। একই সঙ্গে পর্যাপ্ত ঘুমের অভাব ও অনিয়মিত  খাদ্যাভ্যাস শরীরের প্রতিরোধ ক্ষমতাকে আরও দুর্বল করে দেয়। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এই সময়ে পর্যাপ্ত জল পান না করা, পুষ্টিকর খাবার খাওয়া, ভিজে পোশাক দ্রুত পরিবর্তন করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বাইরে বের হলে ছাতা বা রেইনকোট ব্যবহার এবং অতিরিক্ত গরমে দীর্ঘক্ষণ রোদে না থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। আর্দ্রতার মাত্রা বাড়লে ত্বক থেকে ঘাম ধীরে ধীরে বাষ্পীভূত হয়। যেহেতু ঘাম শরীরের প্রধান শীতলীকরণ প্রক্রিয়া, তাই শরীরের পক্ষে অতিরিক্ত তাপ নির্গত করা কঠিন হয়ে পড়ে। এর ফলে, প্রকৃত তাপমাত্রা আগের চেয়ে কম হলেও ব্যক্তি অবসন্ন, জলশূন্য, মাথাঘোরা বা অস্বাভাবিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন।আবহাওয়ার দ্রুত পরিবর্তনকে হালকাভাবে না নিয়ে শরীরের ছোটখাটো উপসর্গগুলির দিকেও নজর দেওয়া প্রয়োজন। সঠিক সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চললে মরশুমি অসুস্থতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়