লিভারে চর্বি জমছে! জেনে নিন শরীরের এই ৫টি প্রাথমিক লক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফ্যাটি লিভার খুব ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে এবং এর প্রাথমিক স্তরগুলোতে সাধারণত কোনও স্পষ্ট লক্ষণ বোঝা যায় না। মূলত অতিরিক্ত ওজন, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মেটাবলিক সিনড্রোমের কারণে এই সমস্যা দেখা দেয়। লিভারে একটি নির্দিষ্ট মাত্রায় চর্বি থাকা স্বাভাবিক। কিন্তু যখন এই চর্বির পরিমাণ লিভারের মোট ওজনের ৫ থেকে ১০ শতাংশের বেশি হয়ে যায়, তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়। ফ্যাটি লিভার মূলত দুই প্রকারের হয়ে থাকে:

কেন হয় এই রোগ?

অনেকে মনে করেন কেবল মদ্যপান করলেই লিভার নষ্ট হয়। যা সম্পূর্ণ ভুল ধারণা। মদ্যপান না করার পরেও লিভারে চর্বি জমতে পারে। সাধারণত অতিরিক্ত শারীরিক ওজন, ইনসুলিন রেজিস্ট্যান্স (ডায়াবেটিসের পূর্বাবস্থা) এবং মেটাবলিক সিনড্রোমের কারণে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের  সমস্যা দেখা দেয়। অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল বা মদ্যপানের কারণে লিভারে যে চর্বি জমা হয়, তাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হয়।

শরীরের ৫টি প্রাথমিক লক্ষণ

অনবরত ক্লান্তি ও দুর্বলতা

পর্যাপ্ত বিশ্রামের পরও শক্তির অভাব বোধ করা ফ্যাটি লিভারের অন্যতম প্রথম লক্ষণ, কারণ লিভার শরীরকে ঠিকমতো পুষ্টি সরবরাহ করতে পারে না।

হঠাৎ ওজন বৃদ্ধি

বিনা কারণে ওজন বেড়ে যাওয়া এবং পেটে জেদি চর্বি জমা ইনসুলিন রেজিস্ট্যান্স ও ফ্যাটি লিভারের ইঙ্গিত দেয়।

পেটে অস্বস্তি বা ভারী ভাব

পাঁজরের নিচে ডানদিকে অস্বস্তি বা পেট ভরা লাগা লিভারের সামান্য আকার বৃদ্ধির লক্ষণ।

মনোযোগের অভাব

লিভারে টক্সিন জমে মস্তিষ্কের কার্যকলাপে বাধা সৃষ্টি করায় ভুলে যাওয়ার প্রবণতা ও মনোযোগের সমস্যা দেখা দেয়।

ত্বকে কালো দাগ

ঘাড় বা বগলে মখমলের মতো কালো দাগ ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্কেত হতে পারে।

প্রাথমিক অবস্থায় এই রোগের কোনও বাহ্যিক লক্ষণ প্রকাশ পায় না। তবে দীর্ঘদিন ধরে লিভারে চর্বি জমে থাকলে তা নন-অ্যালকোহলিক স্টিটোহেপাটাইটিস এর মতো গুরুতর রূপ ধারণ করতে পারে। এর ফলে লিভারের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, লিভারে তীব্র প্রদাহ সৃষ্টি হয় এবং ক্রমান্বয়ে তা ফাইব্রোসিস ও লিভার সিরোসিসের মতো মরণব্যাধিতে রূপ নিতে পারে।

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন