বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্লুবেরি দীর্ঘদিন ধরেই হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো, স্মৃতিশক্তি বৃদ্ধি, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ওজন বজায় রাখতে সহায়ক সুপারফুড হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, এই ছোট্ট ফলটি হাড়ের স্বাস্থ্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও প্রদাহরোধী উপাদান হাড়ের ক্ষয় রোধে সহায়তা করতে পারে। বিশেষ করে অ্যান্থোসায়ানিনের মতো পলিফেনল যৌগ শরীরে অক্সিডেটিভ স্ট্রেস ও দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে, যা হাড় ক্ষয়ের অন্যতম কারণ। প্রাণীদের উপর পরিচালিত কিছু পরীক্ষায় দেখা গিয়েছে, ব্লুবেরিতে থাকা নির্দিষ্ট উপাদান নতুন হাড় তৈরিতে সহায়ক কোষের কার্যকলাপ বাড়ায় এবং হাড় ক্ষয়কারী কোষের কার্যকলাপ কমায়। ফলে বয়সজনিত হাড়ের ক্ষয় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কিছুটা কমতে পারে।

আরও পড়ুন-নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

তবে শুধুমাত্র ব্লুবেরির উপর নির্ভর করে অস্টিওপোরোসিস প্রতিরোধ সম্ভব নয়। ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিনসহ হাড়ের জন্য প্রয়োজনীয় অন্যান্য পুষ্টি উপাদান গ্রহণের পাশাপাশি নিয়মিত হাঁটা, ব্যায়াম, ধূমপান ও মদ্যপান পরিহার করাও সমান গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা মনে করেন, যাঁদের অস্টিওপোরোসিসের ঝুঁকি বেশি-যেমন রজোনিবৃত্ত মহিলারা, পারিবারিক ইতিহাস রয়েছে এমন ব্যক্তি বা নির্দিষ্ট রোগে আক্রান্তরা-তাঁদের নিয়মিত বোন ডেনসিটি পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যতালিকায় ব্লুবেরি যুক্ত করা হাড়ের সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে। তবে অস্টিওপোরোসিস প্রতিরোধে এর ভূমিকা নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত