সামনে কালীপুজো, জানেন কি অ্যান্টনি ফিরিঙ্গি আসলে কে ছিলেন?

তিনি ছিলেন ব্যবসায়ী। তাঁদের পারিবারিক ব্যবসা ছিল লবণের। অ্যান্টনি ফিরিঙ্গির বাবা ছিলেন পর্তুগিজ। মা ছিলেন বাঙালি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর খুব বেশি দেরি নেই। আর কালীপুজো বললে মনে আসবেই অন্যতম মন্দির বউ বাজারের ‘ফিরিঙ্গি কালীবাড়ি’র (FIRINGI KALI BARI) কথা। তিনিই প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের। যদিও তা নিয়ে দ্বিমত রয়েছে। যার গানে মুগ্ধ কালীভক্তরা, আসুন জেনে নেওয়া যাক তাঁর কথা।

অ্যান্টনি ফিরিঙ্গির নাম, হ্যান্সম্যান অ্যান্টনি। তিনি ছিলেন ব্যবসায়ী। তাঁদের পারিবারিক ব্যবসা ছিল লবণের। অ্যান্টনি ফিরিঙ্গির বাবা ছিলেন পর্তুগিজ। মা ছিলেন বাঙালি। তাঁরা থাকতেন চন্দননগরের ফরাসডাঙা’য়। কালীভক্ত এই ‘কবি’র গলায় বারবার উঠে এসেছে মানবতার কথা। বাংলা, বাঙালি এবং হিন্দু সংস্কৃতিকে ভালোবেসে তিনি পাঠ নিয়েছিলেন বাংলা ভাষা এবং হিন্দু শাস্ত্রের।

তিনি কবিয়াল ছিলেন তা সবার জানা। সকলেই জানেন তিনি কালীভক্ত ছিলেন বলেও। একাংশ মনে করেন, সৌদামিনী নামে এক ব্রাহ্মণ বিধবাকে তিনি বিয়ে করেছিলেন ‘সতীদাহ’ প্রথা থেকে মুক্তি দিতে। সেই মহিলাকে না কি গোঁড়া’রা হত্যা করেছিলেন ‘ম্লেচ্ছ’কে বিয়ে করার ‘অপরাধে’।

ধর্মানুযায়ী পুজোর পরে পুরোহিতরা বলেন, ‘মন্ত্র হীনং ক্রিয়া হীনং ভক্তি হীনং’। আর অ্যান্টনি ফিরিঙ্গি গানেই বলে গিয়েছেন, ‘ভজন সাধন জানিনে মা, জেতেতে ফিরিঙ্গি/ অপাঙ্গে করণা করো ওগো মাতঃ মাতঙ্গী’। তিনিই বলেছেন, কোনও ফারাক নেই কৃষ্টে আর খ্রিস্টে।

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন সরকারি কর্মীরা?

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ভারতের নিজস্ব ‘জিপিএস’ আরও শক্তিশালী করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সর্তকতা

দীপাবলির আগে বাজারে হাজির Hero Destini 110, দাম শুনলে চমকে যাবেন!

দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪ শ্রমিক

185Hz স্ক্রিন ও ৯,০০০mAh ব্যাটারি সহ বাজারে এল iQOO 12

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের