মাছ-মাংস ফেল মেরে যাবে, বাড়িতে বানিয়ে নিন কচুর কোর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির রান্নাঘরে কচু একটি অত্যন্ত পরিচিত সবজি। তবে কচু রান্না করতে গিয়ে হাত বা গলায় চুলকানির সমস্যার ভয়ে অনেকেই এই সবজি এড়িয়ে চলেন। অথচ সঠিক পদ্ধতিতে রান্না করলে কচু দিয়ে তৈরি করা যায় অতুলনীয় কচুর কোর্মা। ঘন মশলার ঝোল, নারকেলের মিষ্টি স্বাদ এবং সুগন্ধি গরম মশলার মেলবন্ধনে এই রান্না ভাত, লুচি কিংবা পরোটার সঙ্গে জমে যায়। 

উপকরণ

কচু ( ৫০০ গ্রাম), পেঁয়াজ বাটা (২ টেবিল চামচ), আদা রসুন বাটা (১ টেবিল চামচ), টক দই (আধ কাপ), নারকেল বাটা (৩ টেবিল চামচ), কাজুবাদাম বাটা (২ টেবিল চামচ), হলুদ, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, চিনি, নুন স্বাদমতো, সর্ষের তেল বা সাদা তেল, ঘি ও গরম মশলার গুঁড়ো।

পদ্ধতি

কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে ভালভাবে কষিয়ে নিন। আদা ও রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। এবার হলুদ, লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে অল্প জল ছিটিয়ে মশলা কষিয়ে নিন। এরপর ফেটানো দই, নারকেল বাটা ও কাজুবাদাম বাটা দিয়ে নাড়তে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে সেদ্ধ করা কচুর টুকরোগুলি দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। প্রয়োজনমতো গরম জল দিয়ে ঢেকে ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। সবশেষে সামান্য চিনি, ঘি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আরও ২ মিনিট দমে রাখুন ও ঠাণ্ডা হলে পরিবেশন করুন। এই পদ গরম ভাত, লুচি, পরোটা কিংবা পোলাও সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায়। অতিথি আপ্যায়ন হোক বা ছুটির দিনের বিশেষ মধ্যাহ্নভোজ, একবার এই রেসিপি বানালে বারবার খেতে ইচ্ছে করবে।

প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

সাতসকালে জলাশয় থেকে নববিবাহিতা তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মাথাভাঙায়

বৃষ্টিতে ভিজে জ্বর-সর্দিতে কাবু? বাড়িতে বানান ‘ইমিউনিটি বুস্টার’ চ্যবনপ্রাশ

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল