নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যস্ত অফিস, একের পর এক মিটিং, কাজের চাপ-এ সবের মাঝেই অনেকেই পর্যাপ্ত জল পান করতে ভুলে যান। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে শুধু শরীর নয়, মস্তিষ্কের কার্যক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। পর্যাপ্ত জল না পেলে মস্তিষ্কে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছতে সমস্যা হয়, যার ফলে মনোযোগ, স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর প্রভাব পড়তে পারে।

কেন মস্তিষ্কের জন্য জল জরুরি?

বিশেষজ্ঞদের মতে, মানব মস্তিষ্কের একটি বড় অংশই জল দিয়ে গঠিত। শরীরে জলের ঘাটতি হলে রক্তপ্রবাহ কমে যেতে পারে, ফলে মস্তিষ্কে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ ব্যাহত হয়। এর প্রভাব পড়ে মনোযোগ, স্মৃতিশক্তি, কাজের গতি এবং উৎপাদনশীলতার উপর।

ডিহাইড্রেশনের ৭টি সাধারণ লক্ষণ

  • ঘন ঘন মাথাব্যথা
  • মনোযোগ ধরে রাখতে সমস্যা
  • অতিরিক্ত ক্লান্তি
  • মাথা ঘোরা বা ভারসাম্য হারানোর অনুভূতি
  • খিটখিটে মেজাজ বা মুডের পরিবর্তন
  • প্রতিক্রিয়া জানাতে দেরি হওয়া
  • বারবার কিছু ভুলে যাওয়া

দীর্ঘ সময় এসি-ঘরে কাজ করা, বারবার চা বা কফি পান করা, তৃষ্ণা পেলেও জল না খাওয়া এবং ওয়াশরুমে কম যাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে জল এড়িয়ে চলা এসব কারণেই কর্মজীবীদের মধ্যে ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায়। ডিহাইড্রেশন গুরুতর আকার নিলে বিভ্রান্তি, কথা বলতে অসুবিধা, অজ্ঞান হয়ে যাওয়া, অতিরিক্ত দুর্বলতা, বারবার মাথা ঘোরা বা আচরণগত পরিবর্তনের মতো উপসর্গ দেখা দিতে পারে। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের মধ্যে নিয়মিত বিরতিতে জল পান করুন। অফিস ডেস্কে সবসময় একটি জলের বোতল রাখুন। শুধু চা বা কফির উপর নির্ভর না করে পর্যাপ্ত জল এবং জলসমৃদ্ধ ফল ও শাকসবজিও খাদ্যতালিকায় রাখুন। এতে শরীর ও মস্তিষ্ক দুটিই সুস্থ থাকবে।

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?